মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! আবাসনের মধ্যেই কি লুকিয়ে ছিল ভয়ঙ্কর কোনও রহস্য? জলের ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হল পাঁচ বছরের এক শিশুকন্যার দেহ। শুধু তাই নয়, শিশুটির হাত-পা বাঁধা ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে খুনের সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহের তালিকায় উঠে এসেছে এক নিরাপত্তারক্ষীর নাম। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেডচল-মলকাজগিরি জেলার কোভুর এলাকার একটি আবাসিক কমপ্লেক্সে।

জানা গিয়েছে, পাঁচ বছরের অরেলিয়া ওরফে মোনু শনিবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন ও আবাসনের বাসিন্দারা তার খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও শিশুটির সন্ধান মিলছিল না। শেষ পর্যন্ত রবিবার কমপ্লেক্সের ক্লাব হাউসের বেসমেন্টে থাকা জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তার দেহ। পুলিশ সূত্রে খবর, শিশুটির হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মৃত্যুর পিছনে কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

এই ঘটনায় আবসনের নিরাপত্তারক্ষী বিক্রমের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তদন্তকারীরা তাঁর গতিবিধি খতিয়ে দেখছেন। পাশপাশি আবাসনের বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ। শনিবার শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে আজ রবিবার শিশুটির দেহ উদ্ধারের আগে পর্যন্ত কী কী ঘটেছিল তা জানার চেষ্টা চলছে। রবিবার ভোররাতে প্রায় ৩ টে নাগাদ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য গান্ধি হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত তদন্তের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ওঠা সন্দেহের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। পাঁচ বছরের শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

আভিজাত্য আর সুবাসের যুগলবন্দি! বানিয়ে নিন গন্ধরাজ ভেটকি কাবাব

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস