চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অগ্নিগর্ভ মণিপুরে ৭২ ঘন্টায় হিংসায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে মৃত্যু মিছিলের সারি। অগ্নিগর্ভ মণিপুরে গত ৭২ ঘন্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে যেমন একজন আয়কর আধিকারিক, সিআরপিএফ কম্যান্ডো রয়েছেন, তেমনই বিক্ষোভকারীরাও রয়েছেন। ৫৪ জনের মধ্যে চূড়াচাঁদপুরে ১৬ জন, পূর্ব ইম্ফল জেলায় ১৫ জন এবং পশ্চিম ইম্ফলে ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার এ তথ্য জানিয়েছেন রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক। যদিও অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বেশি।

গত বুধবার মেইতেই সম্প্রদায়কে তফশিলি জাতিভুক্ত করার বিরোধিতা করে মিছিল বের করেছিল মণিপুরের জনজাতি ছাত্র সংগঠন। আর ওই মিছিল ঘিরেই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে হিংসা। কার্যত গত ৭২ ঘন্টার বেশি সময় ধরে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যে ৩৫৫ ধারা জারি করেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। মোতায়েন করা হয়েছে সেনা। হিংসাকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও তাতে রাজধানী ইম্ফল ছাড়া রাজ্যের বাকি অংশে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। গত কয়েকদিনে যেভাবে মুহুর্মুহু গুলি আর বিস্ফোরণের শব্দ বাসিন্দাদের কান ঝালাপালা করে দিয়েছে তাতে প্রকৃত পক্ষে কতজনের প্রাণহানি ঘটেছে তা নিয়ে জল্পনা চলছিল। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখে কুলুপ আঁটা হয়েছিল। অবশেষে এদিন প্রসাসনের এক শীর্ষ আধিকারিক ৫৪ জনের প্রাণহানির কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, চূড়াচাঁদপুরের জেলা হাসপাতালের মর্গে ১৫ জন, পূর্ব ইম্ফলের জহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মর্গে ১৬ জন এবং পশ্চিম ইম্ফলের লাম্ফেলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের মর্গে ২৩ জনের মৃতদেহ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ