ঘূর্ণিঝড় মিচাউং-এর জেরে বাতিল ইন্ডিগোর ৫৫০টি বিমান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ঘূর্ণিঝড় মিচাউং-এর জেরে চেন্নাইয়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কারণে বাতিল হয়েছিল  ইন্ডিগোর ৫৫০টি বিমান। এছাড়াও ঝড় বৃষ্টির জেরে ভিস্তারা ১০টি বিমান বাতিল হয় । এই ঘূর্ণিঝড়ের কারণেই বন্ধ হয়ে গিয়েছে বিশাখাপত্তনম বিমানবন্দর। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাই বিমানবন্দর। শুধু চেন্নাই নয় বিশাখাপত্তনমে বাতিল হয়েছে ইন্ডিগোর ৬০টি বিমান। ঘূর্ণিঝড় মিচাউং-এর কারণে ভারীতে চেন্নাইয়ে প্রাণ হয়েছে ৮ জনের। ভারী বৃষ্টির কারণে চেন্নাইয়ের বহু এলাকা জলমগ্ন। তবে বর্তমানে কিছুটা হলেও মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে পরিষেবা। 

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মিচাউং আজ সকাল ১১টায় ল্যান্ডফল করবে। বর্তমানে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূল, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে ঘূর্ণিঝড় মিচাউং। সকাল ১১টায় নেল্লোর ও মাচিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। সাইক্লোন মিচাউং-র মোকাবেলায় প্রস্তুত ভারতীয় রেল। ঘূর্ণিঝড় ‘মিচাউং’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় সুষ্ঠু ও নিরাপদ রেল চলাচল নিশ্চিত ও পরিচালনার জন্য ভারতীয় রেল তার পুরো যন্ত্রপাতি ব্যাপকভাবে প্রস্তুত করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতির অংশ হিসাবে ভারতীয় রেল বিভাগ / সদর দফতর স্তরে একটি জরুরি নিয়ন্ত্রণ সেল স্থাপন করেছে, যার মধ্যে অপারেটিং, বাণিজ্যিক, ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক, সিগন্যাল / টেলিযোগাযোগ, সুরক্ষা ইত্যাদি শাখার কর্মকর্তারা পর্যবেক্ষণ এবং ট্রেন পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।ঘূর্ণিঝড় মিচাউং-র প্রভাবে তামিলনাড়ুর ১০ টি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। চেন্নাই আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার সকালে তামিলনাড়ুর দশটি জেলায় মাঝারি বৃষ্টিপাত, হালকা বজ্রপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল