গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চার মহিলা-সহ হত সাত

আহতরা ভর্তি দুটি সরকারি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটান (গুজরাত): গুজরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন চার মহিলা-সহ সাতজন। মৃতদের মধ্য়ে সাত বছরের একটি শিশুকন্যাও রয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন ভর্তি রাধানপুরের সরকারি হাসপাতালে। কয়েকজন পাটানের সরকারি হাসপাতালে। 

দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে। স্থানীয় মানুষ এবং প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে রাধানপুর-ভারাহি জাতীয় সড়কের ওপর। ১৬জন যাত্রীকে নিয়ে একটি জিপ মোতি পিপলি গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা মারে। ধাক্কায় জিপটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারান সাত জন। ঘটনায় আহত বাকিদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় জানা গিয়েছে। এরা হলে সমজুভাই ফুলওয়াড়ি (৩৫), দুবাই রাঠোর (৫০), রাধাবেন পার্মার (৩৫), কাজল পার্মার (৫৯), অম্রুতা বাঞ্জারা (১৫), পিনালবেন বাঞ্জারা (৭)। হতাহতরা সকলেই রাজস্থানের বাসিন্দা।   ট্রাক ও জিপ চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা রুজু করা হয়েছে। 

ডেপুটি পুলিস সুপার কেকে পান্ড্য জানিয়েছে, ভারাহি যাওয়ার পথে  ১৬জন যাত্রীকে নিয়ে একটি জিপ উল্টোদিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় জিপটি চ্যাপ্টা হয়ে গিয়েছে। ঘটনাস্থলে প্রাণ হারান চারজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি তিনজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, জিপের চালকের দোষেই ঘটেছে এই দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। 

আরও পড়ুন ভূমিকম্প এবার গুজরাতে

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু