আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অন্ধ্রপ্রদেশে পরীক্ষার ফল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে আত্মহত্যা ৯ পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি: অন্ধ্রপ্রদেশের উচ্চমাধ্যমিক বোর্ড (Andhra Pradesh Board of Intermediate Examination) বুধবার একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করেছে। বোর্ডের সেই ফল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে ৯ জন পড়ুয়া আত্মহত্যা করল। এই সময়ের মধ্যে আরও দুই পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে।

চলতি শিক্ষাবর্ষে প্রায় ১০ লাখ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। একাদশ শ্রেণিতে পাশের হার ৬১ শতাংশ এবং দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৭২ শতাংশ। জানা গিয়েছে, ফল প্রকাশের পর অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ডান্ডু গোপালপুরম (Dandu Gopalapuram) গ্রামের বাসিন্দা বি তরুণ (১৭) নামের এক ছাত্র ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। একাদশ শ্রেণির ওই ছাত্র পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করার পর এই চরম পদক্ষেপ নেয়।

মালকাপুরম (Malkapuram) থানার অন্তর্গত ত্রিনাধাপুরমে (Trinadhapuram) এক ১৬ বছরের ছাত্রী নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ফল প্রকাশের পর। বিশাখাপত্তনম জেলার বাসিন্দা ওই ছাত্রী একাদশ শ্রেণির পরীক্ষায় ফেল করেছিল। বিশাখাপত্তনমের কাঞ্চরাপালেম এলাকায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে আরও এক ছাত্র। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফল খারাপ হওয়ায় আত্মঘাতী হয় ওই ১৮ বছর বয়সী ছাত্র। সবমিলিয়ে ৯ জন ছাত্র ছাত্রী আত্মহত্যা করেছে গত ৪৮ ঘন্টায়।

Published by:

Share Link:

More Releted News:

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

ফেসবুক থেকে প্রেম, প্রেমিকার নির্দেশে স্ত্রীর সঙ্গে যা করলেন জওয়ান শুনে শিউরে উঠবেন

একই ঘর থেকে উদ্ধার ৫টি দেহ! অভিযুক্ত স্বামীর কীর্তি শুনলে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ