গো ফার্স্টের ৫৪ বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দিল্লি হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় ধাক্কা খেল বেসরকারি বিমান সংস্থা গো ফার্স্ট। সংস্থার ৫৪টি বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। সেই সঙ্গে ওই বিমানগুলি আপাতত পরিষেবা দিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে উচ্চ আদালত। আগামী পাঁচ দিনের মধ্যেই অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষকে নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তারা ভিতাস্তা গাঞ্জু। ওই নির্দেশের ফলে গো ফার্স্টের বিমান পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

পেমব্রোক অ্যাভিয়েশন-সহ বেশ কয়েকটি বিদেশি সংস্থার কাছ থেকে বিমান লিজে নিয়ে পরিষেবা চালাচ্ছিল বেসরকারি বিমান সংস্থা গো ফার্স্ট। কিন্তু ওই সমস্ত সংস্থা লিজের বিনিময়ে প্রাপ্য অর্থ না পাওয়ায় বিমান ফেরত চায়। কিন্তু বিমান ফেরত দিতে রাজি হয়নি গো ফার্স্ট সংস্থা। শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় বিদেশি সংস্থাগুলি। ওই আর্জির প্রেক্ষিতেই এদিন গো ফার্স্টের তরফে লিজে নেওয়া বিমানগুলির রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দেন বিচারক।

গত কয়েক বছর ধরেই আর্থিক সঙ্কটে ভুগছে বেসরকারি বিমান সংস্থা গো ফার্স্ট। আর্থিক সঙ্কটে ভোগা সংস্থাটিকে অধিগ্রহণের জন্য ঝাঁপিয়েছিল অজয় সিংহের মালিকানাধীন স্পাইস জেট ও শারজা ভিত্তিক স্কাই ওয়ান। স্পাইস জেট ও বিজি বি এয়ারওয়েজের পক্ষ থেকে গো ফার্স্টকে অধিগ্রহণের জন্য ১,৬০০ কোটি টাকা প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ওই প্রস্তাবে রাজি হয়নি গো ফার্স্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিন দিল্লি হাইকোর্টের রায়ের পরে দেশে সংস্থার বিমান পরিষেবা দেওয়া সংস্থাটি আরও বিপাকে পড়ে গেল।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য