চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্ষণের অভিযোগ রুজু করতে গিয়ে থানাতেই পুলিশের ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: সংবাদের শিরোনামে সেই উত্তরপ্রদেশ। ১৩ বছরের এক নাবালিকা থানায় গিয়েছিল ধর্ষণের অভিযোগ রুজু করতে। থানাতেই তাকে ধর্ষণ করে স্টেশন হাউজ অফিসার। এই ঘটনা ছড়িয়ে পড়তে উত্তরপ্রদেশ সরকার ওই পুলিশ কর্তাকে সাসপেন্ড করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাসপেন্ড হওয়ার পর ওই পুলিশ কর্তা পলাতক। তাঁকে খুঁজে বের করতে বিশেষ দল তৈরি করা হয়েছে। এই খবর লেখা পর্যন্ত অভিযুক্ত পুলিশকর্তার গ্রেফতারের খবর নেই।

বর্বরোচিত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুরে। নির্যাতিতার বাবার বয়ান অনুযায়ী, চার বাহুবলী ১৩ বছরের কন্যাকে মঙ্গলবার চাকরির লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ভোপালে। সেখানে টানা চারদিন চারজনে তার ওপর শারীরিক নির্যাতন চালায়। চারদিন বাদে অবশ্য নির্যাতিতাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে এনে নিকটবর্তী থানার সামনে ফেলে রেখে পালায়। থানার স্টেশন-ইন-চার্জ ভালো মানুষ সেজে নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে তাদের হাতে তুলে দিয়ে পরের দিন থানায় আসতে বলে। ১৩ বছরের নাবালিকা পরের দিন থানায় গিয়েছিল অভিযোগ রুজু করতে।সঙ্গে ছিল তার কাকা। কাকা এবং ওই নাবালিকাকে থানার একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এফআইআরে নির্যাতিতার কাকারও নাম রয়েছে। কুকীর্তির পর স্টেশন হাউজ অফিসার পালায়।

এই ঘটনা পাঁচকান হতেই ললিতপুরের পুলিশ প্রধান ওই পুলিশ কর্তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে। খলনায়ককে খুঁজে বের করতে গঠন করা হয়েছে বিশেষ দল।

আরও পড়ুন যা বলেছি, বেশ করেছি, হাজারবার বলব: মুসলিম মহিলাদের ধর্ষণের প্রেক্ষিতে বজরং মুনি

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ