Loading live market data...
Loading active stocks...
Connecting...

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অ্যান্টনি পুত্র অনিল

অ্যান্টনি পুত্রের দলত্যাগকে গুরুত্বই দিতে চাননি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০০২ সালের গোধরা দাঙ্গার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ‘বিবিসি’র তথ্যচিত্র নিয়ে আগেই বেসুরো গেয়েছিলেন। গত জানুয়ারিতেই কংগ্রেস ছেড়েছিলেন। তার পরেই তাঁর পদ্মযোগ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। বৃহস্পতিবার সেই জল্পনাকে সত্যি করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি। এদিন বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, ভি মুরলীধরন ও কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রন।

দলবদল করেই অন্যান্য দলত্যাগী নেতাদের মতোই গান্ধি পরিবারকে নিশানা করেছেন অ্যান্টনি পুত্র। তাঁর কথায়, ‘সব কংগ্রেস কর্মীরা মনে করেন, তাঁরা কোনও একটি পরিবারের জন্যই রাজনীতি করেন। কিন্তু আমি শুধু দলের জন্যই রাজনীতি করতাম।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনা করে অনিল বলেন, ‘প্রধানমন্ত্রীর দূর দৃষ্টির কারণেই আজ বিশ্ব দরবারে এক অন্য জায়গায় পৌঁছেছে ভারত।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র নিয়ে দলীয় নেতৃত্বের উল্টোসুর শোনা গিয়েছিল অ্যান্টনি পুত্রের গলায়। গোধরা দাঙ্গার সমর্থনে সরাসরি মুখ খুলেছিলেন তিনি। এমনকী বিবিসির তথ্যচিত্রকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যাও দিয়েছিলেন। শেষ পর্যন্ত দলের অন্দরে সমালোচনার মুখে পড়ে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছিলেন অনিল।

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত