নৃশংস! জঙ্গল থেকে উদ্ধার চিতা বাঘের মাথা ও চারটি পা কাটা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: নৃশংস ঘটনা বললেও কম বলা হবে।  রাজস্থানের দুর্গাপুরের জঙ্গল থেকে উদ্ধার মাথা এবং চারটি পা কাটা অবস্থায় একটি চিতাবাঘের মৃতদেহ। বন্যপশুর উপর এহেন নৃশংসতা সামনে আসার পর শিউরে উঠেছেন অনেকেই।  ঘটনাটি ঘটেছে আসপুর ব্লকের সাবলা বনাঞ্চলে।

জানা গিয়েছে,  শনিবার মাল গ্রামের খান্ডেশ্বর মহাদেব মন্দিরের কাছে ঝোপ থেকে চিতাবাঘটির মৃতদেহ পাওয়া যায়। গ্রামবাসীরা আসপুর পুলিশ এবং বন বিভাগকে খবর দেয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ ও বনদফতর জানতে পারে চিতাবাঘের মৃতদেহটি কয়েক দিনের পুরনো। চিতা শিকারিদের হাতে এই ঘটনা ঘটেছে বলেই সন্দেহ করা হচ্ছে।  সাবলার ফরেস্ট অফিসার চন্দ্রবীর সিং জানিয়েছেন, চিতাবাঘের দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে এবং মৃত্যু স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। চিতাবাঘের এই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে, বনরক্ষক বলেছেন, “ঘটনাস্থলের আশেপাশের বনাঞ্চলে টহলদারি জোরদার  করা হয়েছে। গ্রামবাসীদের যেকোনো সন্দেহজনক কার্যকলাপ অবিলম্বে রিপোর্ট করার জন্যও অনুরোধ করা হয়েছে।” ইতিমধ্যে, চিতাবাঘটির মৃতদেহ উদয়পুরে পাঠানো হয়েছে। সেখানে পশুচিকিৎসকদের একটি দল ময়নাতদন্ত করবে। রিপোর্ট আসার পরেই জানা যাবে কীভাবে চিতার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত হলে বন বিভাগ তার শেষকৃত্য সম্পন্ন করবে। বনরক্ষক জানিয়েছেন চোরা শিকারিদের কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছে। 

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

চিকেন মাটন ভুলে যাবেন! বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলের ডিম বিরিয়ানি

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?