১০০ কোটি টাকা খরচ করে ভোপালে পেল্লাই পার্টি অফিস বানাচ্ছে বিজেপি

রবিবার নয়া দলীয় কার্যালয়ের ভূমিপুজোর পাশাপাশি শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: চলতি বছরের শেষেই রাজ্য বিধানসভার ভোট। আর ওই ভোটের আগেই ১০০ কোটি টাকা খরচ করে ভোপালে প্রাসাদোপম দলীয় কার্যালয় গড়ছে মধ্যপ্রদেশ বিজেপি নেতৃত্ব। আগামী রবিবার নয়া দলীয় কার্যালয়ের ভূমিপুজোর পাশাপাশি শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নয়া দলীয় কার্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি ভিডি শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, গোটা দেশজুড়ে প্রতিটি জেলায় নিজস্ব সাংগঠনিক ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত মোতাবেকই ভোপালেও নয়া দলীয় ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নয়া ভবনে অত্যাধুনিক সব ধরনের সুবিধা রাখা হচ্ছে। কার্যালয়ের পাশাপাশি নয়া ভবনে পদাধিকারী ও অফিস কর্মীদের থাকার বিশেষ ব্যবস্থা থাকছে। তিন ভাগে বিভক্ত থাকছে নয়া ভবন। দশতলা বিশিষ্ট ভবনে দলের বৈঠক ও অন্যান্য কর্মসূচির জন্য ১১০০ আসন বিশিষ্ট বিশেষ অডিটোরিয়ামও থাকছে। 

বর্তমানে ভোপালে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে তা নির্মিত হয়েছিল ১৯৯১ সালে। ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী সুন্দরলাল পাটোয়ার উদ্যোগে প্রায় ২ কোটি টাকা খরচ করে দলীয় কার্যালয় নির্মাণ করা হয়। এখনও পর্যন্ত বর্তমান কার্যালয় থেকে ছয়টি নির্বাচনের কাজকর্ম চালানো হয়েছে। তার মধ্যে তিন বার দল জিতেছে। বাকি তিন বার হারতে হয়েছে। ২০১৮ সালে সর্বশেষ নির্বাচনেও কংগ্রেসের কাছে ভোপাল আসনে হারতে হয়েছিল। তাই ভাগ্য ফেরাতে তড়িঘড়ি নতুন দলীয় কার্যালয়ে গৃহপ্রবেশ সেরে ফেলতে চাইছেন বিজেপি নেতারা।  

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর