আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ভণ্ডুল দিল্লির মেয়র নির্বাচন, ঘৃণ্য দখলদারির খেলায় বিজেপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবার বানচাল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন। সৌজন্যে বিজেপি। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা মনোনীত প্রিজাইডিং অফিসার সত্য শর্মা, যাকে সকলে বিজেপিপন্থী বলেই জানে, তিনি পুরসভার অধিবেশন বসলে জানান,  সোমবার শুধু মেয়রপদে নির্বাচন হবে না। একই সঙ্গে ডেপুটি মেয়র এবং পুরসভার স্থায়ী সদস্যদেরও নির্বাচন হবে। আর নির্বাচনে অংশ নিতে পারবে এল্ডারম্য়ানরাও। এই এল্ডারম্যানদের সংখ্য়াগরিষ্ঠ আবার পদ্মশিবিরের লোক। 

সভা বসে সকাল ১১টায়। প্রিজাইডিং অফিসারের এই সিদ্ধান্তে আপত্তি তোলে আম আদমি পার্টি। পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপি পুরনেতারা। সভা বসার সঙ্গে সঙ্গে তিনি মুলতুবি ঘোষণা করেন। সভা বসে আবার সাড়ে ১১টায়। দ্বিতীয় দফাতেও আম আদমি পার্টি  প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। সভা এদিনের মতো মুলতুবি ঘোষণা করেন সত্য শর্মা। আপের অভিযোগ, উপরাজ্যপাল সাক্সেনা পুরসভার এল্ডারম্যান নিয়োগ নিয়ে তাদের সঙ্গে কোনও আলোচনাই করেনি। তিনি তাঁর মতো করে এল্ডারম্যানদের নিয়োগ করেছেন। এই নিয়ে আপ এবং বিজেপির নির্বাচিত পুরপ্রতিনিধির মধ্যে তুমুল বাগবিতণ্ডা তৈরি হলে প্রিজাইডিং অফিসার নির্বাচন মুলতুবি ঘোষণা করেন।এই নিয়ে পরপর তিনবার দিল্লি পুরসভার অধিবেশন মুলতুবি হয়ে গেল।

পুরসভার প্রথম অধিবেশন বসে ৬ জানুয়ারি।  পরে ২৪ জানুয়ারি। সেদিনও পুরসভা সাক্ষী ছিল ডামাডোলের। আর সোমবার ৬ ফেব্রুয়ারিও দিল্লি পুরসভা সাক্ষী রইল একই ঘটনার। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, পুরসভা দখল করতে ঘৃণ্য খেলায় মেতেছে বিজেপি। 

আরও পড়ুন পদ্মবনে ঝাড়ুঝড়, আপের দখলেই দিল্লি পুরসভা

Published by:

Share Link:

More Releted News:

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ