পুলিশকে গাড়ি হিঁচড়ে নিল এক কিলোমিটার

গ্রেফতার গাড়ি চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, পালঘর (মহারাষ্ট্র): হিট অ্যান্ড রান এবার মহারাষ্ট্রে। এক পুলিশকর্মীকে চলন্ত গাড়ি হিঁচড়ে নিয়ে গেল এক কিলোমিটার। নজর ক্য়ামেরায় ধরা পড়েছে সেই ভয়াবহ ঘটনার ছবি, যা দেখে নেটিজেনরা রীতিমতো আতঙ্কিত।

হাড়হিম করা ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, মুম্বইয়ের ভাসাইতে। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘাতক গাড়ি সিগন্যাল মানতে অস্বীকার করায় গাড়িটিকে থামাতে যান ওই পুলিশকর্মী। চালক গাড়ির গতিবেগ বাড়িয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাড়হিম করা ঘটনার খবর যায় মুম্বই পুলিশের সদর দফতরে। গাড়িটিকে আটক করতে প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে থাকা পুলিশকর্মীদের সতর্ক করে দেওয়া হয়। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে পথচলতি মানুষ চিৎকার করতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর গাড়িটির পথ রোখে রাস্তার অন্যান্য কয়েকটি গাড়ি।  গ্রেফতার করা হয় গাড়ি চালককে। ধৃতের বয়স মাত্র ১৯ বছর। আহত পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বই পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ভাসাইতে রবিবার সাড়ে আটটা নাগাদ ঘাতক গাড়ি সিগন্যাল অতিক্রম করলে ওই পুলিশকর্মী সিগন্যাল বুথ থেকে বেরিয়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে চালককে নেমে আসার নির্দেশ দেন। ১৯ বছরের ওই তরুণ সেই নির্দেশ মানতে অস্বীকার করে এবং গাড়ির গতি বাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গতি বাড়াতেই  কন্সটেবল গাড়ির বনেটে উল্টে পড়েন।  তরুণের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

আরও পডুন হিট অ্যান্ড রান এবার দিল্লিতে! ভাইরাল ভিডিও

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়