জন্মদিনে ভগবান কাল ভৈরবকে কেক খাওয়াচ্ছেন এক মহিলা, ভিডিও দেখে চটে লাল নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অদ্ভুতুড়ে কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন অগুনতি সোশ্যাল‌ মিডিয়া ইনফ্লুয়েনসার। ভাইরালের যুগে নয়া নয়া কীর্তিকলাপ দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন নেটিজেনরা। তবে এবার এক বিতর্কিত ঘটনার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভাবাবেগে আঘাত লেগেছে। আবারও ঘটনাস্থল কালভৈরব মন্দির(Kaal Bhairav Temple)। বারানসীর(Varanasi Incident) এই মন্দিরে এক মহিলা কেক কেটে নিজের জন্মদিন পালন করেছেন, যা দেখে চটে লাল হয়ে গিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ পিঙ্ক বল টেস্টের আগেই প্রাইম মিনিস্টার একাদশ-এ জয় টিম ইন্ডিয়ার

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা রাই নামের ওই মহিলা সরাসরি কাল ভৈরবের মন্দিরে প্রবেশ করেন এবং সেখানে নিজের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা শুরু করেন। শুধু তাই নয়, কেক কেটে তার প্রথম টুকরোটি কাল ভৈরবের উদ্দেশ্য অর্পণ করেন ওই মহিলা। যা মাত্রই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই কাজ করতে ওই মহিলাকে কোনওরকম বাধা দেননি মন্দিরের পুরোহিত। তবে মন্দিরের ভিতরে কেক কাটার জন্য তাঁর কড়া সমালোচনা করেছেন‌ অনেকেই। এই ঘটনা দেখে এক নেটিজেন মন্তব্য করেন, ‘মন্দিরের ভিতরে এই ঘটনা একেবারেই অশোভনীয়’। নেটিজেনদের অনেকেই ওই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি। তবে নেট মাধ্যমে যথেষ্ট সমালোচিত হয়েছেন ওই মহিলা।

আরও পড়ুনঃ অত্যাশ্চর্য ঘটনা! যোগীরাজ্যে জন্ম নিল মানবরূপী ছাগল, ছবি দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগে কাল ভৈরবের মন্দিরে তাঁকে সিগারেট খাওয়ানোর চেষ্টা করেছিলেন এক যুবক। ফলে এই ঘটনাগুলি কি নিছকই ঈশ্বরের প্রতি প্রেম নাকি শুধুমাত্র ভাইরাল হওয়ার অদম্য প্রচেষ্টা? এর উত্তর বোধহয় তথাকথিত ইনফ্লুয়েনসাররাই দিতে পারবেন।

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা