জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম নাচ মহিলা পুলিশ কর্মীর, দেখে নিন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রাফিক নিয়ম ভাঙলেন খোদ পুলিশ আধিকারিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাজস্থান পুলিশের এক মহিলা কনস্টেবলকে হাইওয়েতে নাচ করছেন। এই ভিডিও ঘিরেই সমাজমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। একজন পুলিশ আধিকারিক হয়ে কীভাবে ট্রাফিক আইন ভাঙতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে শেয়ার করা এই ক্লিপটিতে দেখা গিয়েছে, রাজস্থান পুলিশের কনস্টেবল প্রিয়াঙ্কা শেখাওয়াতকে ব্যস্ত হাওওয়েতে একদল লোকের সঙ্গে নাচ করছেন। ভিডিওতে দেখা গিয়েছে, হাইওয়ের পাশে একটি মিনি বাস দাঁড়িয়ে রয়েছে যেখানে বড় স্পিকারে জোরে জোরে বলিউডের গান বাজছে। গাড়ির কাছে বেশ কয়েকজনকে নাচতে দেখা জায়।এতেই রাস্তায় যানজট সৃষ্টি হয় । প্রিয়াঙ্কা শেখাওয়াত নামে পরিচিত ওই মহিলাকে সেখানেই সক্রিয়ভাবে নাচতে এবং অন্যদের উৎসাহিত করতে দেখা গিয়েছে। অনেকেই এই কাজটিকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। সেই সঙ্গেই জনগণের নিরাপত্তা বিঘ্নিত হিয়েছে বলেও দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিও দেখে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে অনেকেই অভিযোগ করেছেন যে, একজন পুলিশ আধিকারিক হয়ে আইন লঙ্ঘন করার পরিবর্তে তা তা মেনে চলা উচিত। অনেকেই সমালোচনা করে উল্লেখ করেছেন যে, হাইওয়েতে যানবাহন থামানো এবং নাচ করা কেবল ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করে না বরং জননিরাপত্তাকেও বিপন্ন করে। ভিডিওটি নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে, এখন পর্যন্ত, রাজস্থান পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ভিডিওতে থাকা মহিলার পরিচয় নিশ্চিত করার বা অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। যদিও এই দাবির সত্যতা এবং ঘটনার সঠিক স্থান এখনও যাচাই করা হয়নি। একজন ব্যবহারকারী কটাক্ষ করে মন্তব্য করেছেন, “আপনি যদি রাজস্তান পুলিশের একজন কনস্টেবল হন, তাহলে আপনি যেকোনো হাইওয়েতে আপনার গাড়ি থামিয়ে রাস্তার মাঝখানে নাচতে পারেন, কোনও ব্যবস্থা নেওয়া হবে না! কনস্টেবল প্রিয়াঙ্কা শেখাওয়াত ঠিক এটাই করছেন।”

দেখে নিন ভিডিও-

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার