আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আধার কার্ডে-ই মুশকিল আসান, বাবা-মাকে ফিরে পেল দু’বছর আগে হারিয়ে যাওয়া ছেলে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রিল নয়, রিয়েল। দু’বছর আগেই বিহারের বেগুসরাই থেকে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল ১৩ বছরের আদেশ শরণ। ছোট শিশুটিকে খেরথল রেল স্টেশন কাঁদতে দেখে উদ্ধার করে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দিয়েছিল আরপিএফের জওয়ানরা। এর পরে শিশুটিকে কীভাবে বাবা-মায়ের কাছে ফেরানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন শিশু কল্যাণ সমিতি। শেষ পর্যন্ত ওই সমস্যার মুশকিল আসান হল আধার কার্ডে। দীর্ঘ দুই বছর বদে মা-বাবার কাছে ফিরে গেল ছোট্ট আদেশ। আর হারানো ধনকে ফিরে পেয়ে রাজস্থানের আলওয়ার স্টেশনে হাউমাউ করে কেঁদে ফেললেন আদেশের গর্ভধারিণী মা।

কী ঘটেছিল ঘটনা? ২ বছর আগে ২০২৩ সালে বিহারের বেগুসরাই থেকে দিল্লি যাচ্ছিলেন অরবিন্দ শরণ ও তাঁর স্ত্রী কামিনী দেবী। সঙ্গে ছিল ১৩ বছরের ছেলে আদেশ। কিন্তু অদ্ভুতভাবেই স্টেশন চত্বর থেকে নিখোঁজ হয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের কোনও খোঁজ পাননি অরবিন্দবাবু। ফলে ছেলেকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে, মার্চ মাসে ডিউটি করার সময়ে রাজস্থানের খেরথেল স্টেশনে বসে ছোট্ট আদেশকে কাঁদতে দেখে তাঁকে উদ্ধার করে শিশু কল্যাণ সমিতির কাছে হস্তান্তর করেন আরপিএফের জওয়ানরা।

শিশু কল্যাণ সমিতির সদস্যরা একাধিকবার আদেশের কাছে তার বাড়ির ঠিকানা ও বাবা-মায়ের ফোন নম্বর জানতেও চেয়েছিল। কিন্তু ছোট্ট আদেশ স্পষ্ট করে কিছুই জানাতে পারেনি। শুধু জানিয়েছিল, দিল্লির লাল কেল্লা এলাকাতে তাদের বাড়ি। এর পরে শিশু কল্যাণ সমিতির তরফ থেকে পুলিশকে আদেশের বাড়ি খুঁজে বের করার নির্দেশ দেওয় হয়। কিন্তু লাল কেল্লা এলাকাতে গিয়ে খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। যদিও হাল ছেড়ে দেননি শিশু কল্যাণ সমিতির সদস্যরা। শেষ পর্যন্ত আধার কার্ডেই হল মুশকিল আসান। আদেশের আধার কার্ডেই খোঁজ মিলল তার বাবা-মায়ের। শেষে ফোন করে ডেকে পাঠানো হয় অরবিন্দ শরণ ও তাঁর স্ত্রী কামিনী দেবীকে। তুলে দেওয়া হয় দুই বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ