‘ভুতুড়ে ভোটার’ রুখতে ভোটার-আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: ভুতুড়ে ভোটার নিয়ে ল্যাজেগোবরে জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে ‘ভূত’ তাড়াতে এবার  ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (১৮ মার্চ) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ডাকা এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিবও উপস্থিত ছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের মহা বৈঠক থেকেই ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম থাকার মতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেও শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের উপরেও চাপ তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের শাসকদল জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে দাবি জানিয়ে এসেছে যে, কেন পাসপোর্ট, আধার কার্ডের মতো ভোটার কার্ডের (এপিক) ‘ইউনিক’ নম্বর থাকবে না। তৃণমূলের চাপের ফলে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। ভুতুড়ে ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের কাছ থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে মতামত কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে।

এদিন আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের পদক্ষেপ নেওয়া হলে তার বাস্তবায়ন  প্রক্রিয়া কী হবে, সে বিষয়েও প্রাথমিক আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে অতি দ্রুত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের কাজ শুরু হবে। কোনও রাজনৈতিক দল যাতে স্বচ্ছ ভোটদান প্রক্রিয়া নিয়ে কোনও প্রশ্ন তুলতে না পারে তার জন্যই সংবিধানের ৩২৬ ধারা, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনকে মাথায় রেখেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হবে।

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন