আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Delhi mayor: বিজেপির স্বপ্ন ভেঙে দিল্লির মেয়র হলেন আপের মহেশ খিচি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর মেয়র নির্বাচনে ফের ধাক্কা খেল বিজেপি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিল্লি পুর নিগমের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী মহেশ খিচি। বিজেপি প্রার্থী কিশন লালকে তিন ভোটে হারিয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন তিনি। আপ প্রার্থী মহেশ খিচি পেয়েছেন ১৩৩টি ভোট। আর বিজেপি প্রার্থী কিশন লাল পেয়েছেন ১৩০টি ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা ভোটের আগে দিল্লি পুরসভার মেয়র নির্বাচনে পরাজয় বিজেপির পক্ষে বড় ধাক্কা। উল্টোদিকে শাসকদল আপকে যথেষ্টই উজ্জীবিত করবে।

২০২২ সালে দিল্লি পুরসভার নির্বাচনে ২৫০টি আসনের মধ্যে ১৩৪টি আসনে জয়ী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মেয়র হিসাবে নির্বাচিত হন আপের শেলি ওবেরয়। ২০২৩ সালের এপ্রিলে ফের মেয়র পদে বসেন তিনি। চলতি বছরের এপ্রিলে তাঁর মেয়াদ শেষ হয়েছিল। পরবর্তী মেয়র হিসাবে আপের তরফে মহেশ খিচি এবং বিজেপির তরফে কিশন লালের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু প্রিসাইডিং অফিসার নিয়ে উপরাজ্যপাল ভি কে সাক্সেনার সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টানাপোড়েনের কারণে মেয়র নির্বাচন করানো যায়নি। ফলে মেয়র হিসাবে শেলি ওবেরয়ই দায়িত্ব সামলাচ্ছিলেন। অবশেষে গতকাল বুধবারই (১৩ নভেম্বর) মেয়র নির্বাচনের জন্য প্রিসাইডিং অফিসারের নাম চূড়ান্ত করা হয়।

মেয়র নির্বাচন ঘিরে শাসক আপের সঙ্গে বিজেপির স্নায়ুযুদ্ধ চলছিল। শাসকের ঘর ভাঙারও চেষ্টা চালিয়েছিল পদ্ম শিবির। এদিন ভোট চলার সময়ে আচমকাই কংগ্রেসের সাত সদস্য ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। তাতে অ্যাডভান্টেজ পেয়ে যায় আম আদমি পার্টি।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ