আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত স্বাতী মালিওয়াল, বিস্ফোরক অভিযোগ আপের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ব্যাক্তিগত সহায়কের হাতে হেনস্তার অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল। দিল্লি পুলিশের কাছে কেজরির ব্যাক্তিগত সহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরও করেছেন তিনি। এমনকি শুক্রবার সকালে বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন। আর তার ওই ভূমিকাকে সন্দেহের চোখেই দেখছে আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব। এদিন বিকেলে দিল্লির মন্ত্রী তথা দলের অন্যতম মুখপাত্র আতিশী মারলেনা অভিযোগ করেছেন, বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করেই দলের বদনাম করার চেষ্টা চালাচ্ছেন মালিওয়াল। শুধু এখানেই থামেননি আতিশী। তাঁর অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসানোর উদ্দেশ্য নিয়েই ওই দিন মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন স্বাতী। কিন্তু ওই সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী বাসভবনে না থাকায় ওই ষড়যন্ত্র সফল হয়নি।

রাজ্যসভার সদস্য হওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে। দলের গোপন খবর বিজেপির কাছে ফাঁস করার অভিযোগে ইদানিং তাঁকে আপের কোনও বৈঠকে ডাকা হয় না। গত সোমবার আচমকাই জামিনে মুক্তিপ্রাপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে হাজির হন স্বাতী। আর তার পরেই অভিযোগ করেন, কেজরির ব্যাক্তিগত সহায়ক বৈভব কুমার তাঁকে শারিরীকভাবে নিগ্রহ করেছেন। আপের রাজ্যসভা সাংসদের নিগ্রহকে হাতিয়ার করে কেজরিওয়ালকে বিঁধতে আসরে নামেন বিজেপির নেতা-নেত্রীরা। এমনকি বিজেপিপন্থী সংবাদমাধ্যমগুলিতেও স্বাতীর হেনস্থা নিয়ে খবর গুরুত্ব দিয়ে প্রচারিত হয়।

আপ নেতৃত্বের বুঝতে অসুবিধে হয়নি, লোকসভা ভোটে দিল্লিতে বিপাকে পড়া বিজেপির সুবিধা করে দিতেই শারীরিক হেনস্থার বিষয়টি নিয়ে ঘোঁট পাকিয়ে চলেছেন মালিওয়াল। এদিন ঘটনার দিনের ৫২ সেকেন্ডের এক ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর ওই ভাইরাল ভিডিওয়োকে হাতিয়ার করেই বিজেপি বান্ধব স্বাতীকে নিশানা করেছেন আপ নেত্রী আতিশী মারলেনা। সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ‘মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা রক্ষীরা বাধা দেওয়া সত্বেও ওই দিন জোর করে কেজরিওয়ালের বাসভবনে ঢোকার চেষ্টা চালিয়েছেন স্বাতী মালিওয়াল। তাঁর একটাই উদ্দেশ্য ছিল, বিজেপি নেতৃত্বের নির্দেশমতো অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসানো। কিন্তু মুখ্যমন্ত্রী ওই সময় বাসভবনে না থাকায় ওই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’  

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ