দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির নতুন মন্ত্রী হিসাবে শপথ নিলেন আতিশী-সৌরভ ভরদ্বাজ

নিজস্ব প্রতিনিধি: আম আদমি পার্টির বিধায়ক আতিশী (Atishi) এবং সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj) দিল্লির নতুন মন্ত্রী হিসাবে শপথ নিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং উপরাজ্যপাল ভি কে সাক্সেনার (VK Saxena) উপস্থিতিতে দুই আপ বিধায়ক শপথ নেন। দুই মন্ত্রীর শপথের ফলে দিল্লি মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।

উল্লেখ্য দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন পদত্যাগ করার ফলে দুই দফতর মন্ত্রীহীন ছিল। সেই পদ পূরণের জন্য অতীশি এবং সৌরভ ভরদ্বাজ মন্ত্রিসভার সদস্য করা হল। গত মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের নিয়োগে সম্মতি দিয়েছেন। তবে শপথগ্রহণ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত বিভাগগুলির বন্টন সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, আতিশীকে শিক্ষা, শিল্প ও সংস্কৃতি বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে।  সৌরভ ভরদ্বাজকে স্বাস্থ্য ও পূর্ত বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রসঙ্গত অর্থ পাচারের অভিযোগে গত বছর মে মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল। গত নয় মাস ধরে তিনি তিহার জেলে বন্দী রয়েছেন। অন্যদিকে মনীশ সিসোদিয়াকে গত ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করেছে আবগারি দুর্নীতি মামলায়।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ