Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপিতে যোগ দিলেন লোকসভায় আপের একমাত্র সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখে পঞ্জাবে আম আদমি পার্টিতে ভাঙন। বুধবার বিজেপিতে যোগ দিলেন  দলের একমাত্র লোকসভা সাংসদ সুশীল কুমার রিঙ্কু। তার সঙ্গেই পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন জলন্ধর পশ্চিম কেন্দ্রের বিধায়ক শীতল আঙ্গুরাল। দুজনকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। সূত্রের খবর, আগামী লোকসভা ভোটে জলন্ধর কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন দলত্যাগী আপ সাংসদ।

গত ২০১৯ সালে লোকসভা ভোটে জলন্ধর আসন থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস নেতা সান্তোখ সিং চৌধুরী। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। পরে ওই আসনের উপনির্বাচনে আম আদমি পার্টির হয়ে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন সুশীল কুমার রিঙ্কু। তিনিই ছিলেন লোকসভায় আপের একমাত্র সাংসদ।

তবে এই প্রথম দল বদলালেন না সুশীল কুমার রিঙ্কু। এক সময়ে কংগ্রেসে ছিলেন। গত বিধানসভা ভোটে জলন্ধর পশ্চিম আসনে কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে আপের শীতল কুমার আঙ্গুরালের কাছে হেরে যান। পরে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে নাম লিখিয়ে সাংসদ হন। দিন কয়েক আগেও পঞ্জাবে আপ-কংগ্রেস জোটের পক্ষে সওয়াল করেছিলেন রিঙ্কু। যদিও কী কারণে দলবদল করলেন, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। উল্লেখ্য, পঞ্জাবে লোকসভা ভোটে ভালো ফল করতে কংগ্রেস ও আপের নেতাদের ভাঙিয়ে আনতে কোমর কষে ঝাঁপিয়েছে বিজেপি নেতৃত্ব। গতকাল মঙ্গলবারই কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন পঞ্জাবের প্রয়াত মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি তথা লুধিয়ানার সাংসদ রভনীত সিং বিট্টু।

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?