ত্রিপুরায় আসল খেলা হবে, টুইটে জানালেন অভিষেক

ত্রিপুরায় লাগাতার সন্ত্রাস ও হামলার মুখে বারবার পড়তে হয়েছে তৃণমূলকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় লাগাতার সন্ত্রাস ও হামলার মুখে বারবার পড়তে হয়েছে তৃণমূলকে। তাও বুক চিতিয়ে লড়াই করে পুরভোটে প্রধান বিরোধী দলের আসনে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় গত বৃহস্পতিবার আগরতলা পুরসভা, ছ’টি নগর পঞ্চায়েত, সাতটি পুর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে নির্বাচন হয়েছিল। যার মধ্যে ৩২৯টি আসনেই জয় লাভ করেছে বিজেপি। মাত্র একটি আসনে জিতেছে তৃণমূল। কিন্তু উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ভোটের হার। আর তাতেই খুশি তৃণমূল কর্মীরা।

ত্রিপুরায় মাত্র কয়েকমাসের লড়াইয়ে ভালো ভোটব্যাঙ্ক বাড়িয়েছে তৃণমূল। তাতে আপ্লুত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঠিকঠাক ভোট হলে পুরভোটে ভালো রেজাল্ট করত তৃণমূল কংগ্রেস। কিন্তু এই ফলেও খুশি নেতৃত্ব। ত্রিপুরার তৃণমূল কর্মীদের মনোবল বাড়াতে টুইটে অভিষেক জানিয়েছেন, ‘অত্যন্ত সামান্য উপস্থিতি থেকে একটি দলের পক্ষে পুরভোটে সফল ভাবে নির্বাচনে লড়া এবং ২০ শতাংশের বেশি ভোট পেয়ে প্রধান বিরোধীর ভূমিকায় উঠে আসা সত্যিই অভূতপূর্ব ব্যাপার। মাত্র তিন মাস আগেই ত্রিপুরায় রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম আমরা। আর ত্রিপুরায় গণতন্ত্রকে ধ্বংস করতে কোনও সুযোগ ছাড়েনি বিজেপি। সাহসিকতার জন্য ত্রিপুরার দলীয় কর্মীদের অনেক অভিনন্দন।’

টুইটে অভিনন্দন জানিয়ে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘ত্রিপুরায় তৃণমূলের দু’মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তার পরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।’

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধি

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ