‘আফগান মাটি কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না’, ভারতকে আশ্বাস মুত্তাকির

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতে এসেছেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বৈঠক শেষে মুত্তাকি বলেছেন কোনও দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

আলোচনা শেষে এক সাংবাদিক সম্মেলনে মুত্তাকি বলেন, জয়শঙ্করের সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই আলোচনা মূলত হল ভবিষ্যতের কথা চিন্তা করে। মুত্তাকি আরও বলেন যে উভয় পক্ষ বাণিজ্য, উন্নয়ন এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। আফগান বিদেশ মন্ত্রীর কথায়, “আমরা ভারতের উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে যাওয়ার এবং আফগানিস্তানে সেই সব প্রকল্পের পরিধি সম্প্রসারণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।” তিনি সাম্প্রতিক ভূমিকম্প ও বন্যার সময় ভারতের মানবিক সহায়তা প্রদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আমির খান মুত্তাকি ঘোষণা করেছেন যে উভয় দেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের বাধা দূর করার জন্য একটি যৌথ বাণিজ্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সেদেশের অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়েছিল। সেই অর্থনৈতিক সম্পৃক্ততা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার ইঙ্গিত বহন করছে এই যৌথ বাণিজ্য কমিটি গঠনের সিদ্ধান্তের ঘোষণা।

নিরাপত্তার ক্ষেত্রে মুত্তাকি জোর দিয়ে বলেন যে তালেবান সরকার আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আফগান বিদেশমন্ত্রীর কথায়, “নিরাপত্তা বিষয়ক সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানের ভূখণ্ডকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। উভয় পক্ষই এই বিষয়ে নজর রাখবে।” তিনি আরও বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলি পরিচালনা সম্পর্কে ভারতের দীর্ঘদিনের উদ্বেগ দূর করার লক্ষ্যে একটি বার্তা প্রদান করা হয়েছে।

পাকিস্তানের দিকে ইঙ্গিত করে স্পষ্টভাবেই সতর্ক করেছেন মুত্তাকি। ইসলামাবাদের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক মোটেই সুমধুর নয়। তাই পাক সরকার এবং সন্ত্রাসীদের সীমান্ত পেরিয়ে ঘটানো কর্মকাণ্ড সম্পর্কে শরিফের দেশকে সতর্ক করে আফগান বিদেশমন্ত্রী বলেন যে, “এই পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধান করা যাবে না। আফগান জনগণের ধৈর্য এবং সাহসকে চ্যালেঞ্জ জানানো উচিত নয়। যদি কেউ এ বিষয়ে না জানে, তাহলে তাদের উচিত ব্রিটিশ, সোভিয়েত বা আমেরিকানদের জিজ্ঞাসা করা।”

পাশাপাশি মুত্তাকির কণ্ঠে শোনা গিয়েছে সমঝোতার সুর। “আফগানিস্তান ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গেই শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কিন্তু একতরফা দৃষ্টিভঙ্গি দিয়ে এটি করা যাবে না,” বলেছেন আফগান বিদেশমন্ত্রী। সূত্রের খবর, এস জয়শঙ্কর এবং আমির খান মুত্তাকির মধ্যে বৈঠক মূলত আফগানিস্তানে ভারতের চলমান উন্নয়ন সহায়তা এবং ভবিষ্যতের নিরাপত্তা সহযোগিতা নিয়েই হয়েছে। ভারত গত দুই দশক ধরে আফগানিস্তানে বিভিন্ন পুনর্গঠন প্রকল্পে ৩ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। এর মধ্যে রয়েছে রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল এবং সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি