রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যার রাম মন্দির নির্মাণ হওয়ার পর দেশ-বিদেশের বহু পর্যটক সেখানে ভিড় জমান। অযোধ্যা হয়ে উঠেছে দেশের অন্যতম পর্যটনক্ষেত্র। প্রতিদিন বহু মানুষ আসেন এবং মন্দিরে দানও করেন। সেই রামমন্দির থেকে দান ও পূজার সামগ্রী আত্মসাৎ এবং চুরির অভিযোগ উঠেছে। তা নিয়ে গোটা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনা নিয়ে এবার সামনে এসেছে নতুন তথ্য। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জেলা প্রশাসনকে পাঠানো এক চিঠির জবাবে, শ্রী রাম জন্মভূমি মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট এসআইটি তদন্তের কথা উল্লেখ করে তথ্য দিতে অস্বীকার করেছে।

স্থানীয় বিজেপি নেতা রজনীশ সিং অযোধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চিঠি লিখে রাম মন্দির ট্রাস্টের কাছে আয়, ব্যয়, অনুদান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমি লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য জানার কথা বলেছিলেন। সেই চিঠির জবাবে, ট্রাস্টটি একটি তদন্তের কথা বলে প্রাপ্ত সম্পদের বিবরণ দিতে অস্বীকার করে।  জানিয়ে রাখা ভাল, বিজেপি নেতা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেন, অনুদান এবং জমি ক্রয়ে অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখেছেন । তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী যেন মন্দির ট্রাস্টকে তাদের আর্থিক লেনদেন এবং সম্পত্তির বিবরণ জনসমক্ষে প্রকাশ করার নির্দেশ দেন। 

আরও পড়ুন: তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাম মন্দিরের পূজা-অর্চনা চুরির বিষয়ে স্থানীয় বিজেপি রজনীশ সিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুটি চিঠি লিখেন। প্রথম চিঠিটি লিখেছিলেন ৯ জুন। তারপর ১২ জুন তিনি দ্বিতীয় একটি চিঠি লিখে রাম মন্দিরে প্রদত্ত অনুদান জনসমক্ষে প্রকাশের দাবি জানান। সেই চিঠি পাওয়ার পরেই ১৩ জুন এসআইটি গঠন করা হয়।  বিজেপি নেতার চিঠি গুরুত্ব সহকারে দেখে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছে। পিএমও অযোধ্যা জেলা প্রশাসনকে অভিযোগের কথা জানায়। তারপরেই জেলা প্রশাসন এই বিষয় নিয়ে শ্রী রাম টেম্পল ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করে। অযোধ্যার এডিএম (আইন ও শৃঙ্খলা) ইন্দ্রকান্ত দ্বিবেদী জানিয়েছেন, ট্রাস্টের প্রধান চম্পত রাই এই সমস্ত তথ্য দিতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বর্তমানে এসআইটি তদন্ত চলছে এবং তদন্তকারী প্যানেল সমস্ত প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করছে। তাই, এই মুহূর্তে অনুরোধ করা তথ্য সরবরাহ করা সম্ভনব নয়।

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ