উঠেছেন ৩,৫৫০ সিঁড়ি, ভিডিও ভাইরাল হতেই তিরুমালায় ভিআইপি দর্শন পেলেন ১১৬ বছরের বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বয়স যেন তাঁর কাছে শুধুই একটি সংখ্যা। সাধারণত ১১৬ বয়সে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর অটুট ভক্তিকে সঙ্গী করে তিনি এগিয়ে গিয়েছেন নিজের আরাধ্য দেবতার দর্শনের উদ্দেশ্যে। তাঁর এই দৃঢ়তা দেখে মুগ্ধ হয়েছেন বহু মানুষ। সামাজিক মাধ্যমে তাঁর হাঁটার ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যা বয়ে  গিয়েছে। ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আর অটুট ভক্তির টানেই পায়ে হেঁটে তিরুমলা পৌঁছাতে দীর্ঘ পথ অতিক্রম করেছেন বৃদ্ধা নবনীতাম্মা।  ভিডিও ভাইরাল হতেই তিরুমলায় ভিআইপি দর্শনের সুযোগ  পেয়েছেন তিনি।  

ভিডিওটি পৌঁছে যায় তিরুমলা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-র চেয়ারম্যান বি. আর. নাইডুর কাছেও। এরপরই শুরু হয় ওই বৃদ্ধাকে খুঁজে বের করার উদ্যোগ। প্রথমে তাঁর পরিচয় নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও পরে জানা যায়, তিনি তামিলনাড়ুর বাসিন্দা নবনীতাম্মা এবং আত্মীয়দের সঙ্গে তিরুপতিতে ছিলেন। টিটিডি কর্তৃপক্ষ তাঁর এবং তাঁর পরিবারের জন্য বিশেষ ভিআইপি দর্শনের ব্যবস্থা করে। শুধু দর্শনই নয়, তাঁকে আশীর্বাদ ও প্রসাদও দেওয়া হয়। তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও ঈশ্বরের প্রতি নিবেদিত বিশ্বাসকে সম্মান জানিয়েই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট তা সত্ত্বেও, তিনি ভগবান ভেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনা জানাতে শেষাচালাম পাহাড়ের মধ্য দিয়ে ৯ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেটে প্রায় ৩৫৫০টি সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলেন। 

আরও পড়ুন: পথচলা শেষ, কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেইমার

বৃদ্ধার অটল বিশ্বাসে মুগ্ধ হয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তাঁর মনোবলের প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি বলেছেন, ‘ভক্তির কাছে বয়স কোনও বাধা নয়।’ মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেছেন বহু ভক্ত। অনেকেই টিটিডি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এহেন পদক্ষেপ নেওয়ার জন্য। 

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়