রাম নবমীর পর ফের সাম্প্রদায়িক অশান্তি গুজরাটে, মোতায়েন পুলিশ

মঙ্গলবার সকালেই হিম্মতনগর ছেড়ে বেশ কয়েকটি পরিবার চলে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ:  সাম্প্রদায়িক অশান্তিতে কেঁপে উঠল গুজরাটের সবরকান্তি জেলার হিম্মতনগর। সোমবার রাতে হিম্মতনগরে সাম্প্রদায়িক অশান্তি দেখা দেয়। রবিবারও হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে অশান্তি দেখা দেয়। ঘটনার পর সম্পূর্ণ এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়, সোমবার গভীর রাতে দুটি সম্প্রদায়ের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। খবর পাওয়ার পরেই যত দ্রুত সম্ভব পুলিশ সেখানে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পেট্রোল বোমা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের ওপর পাথর ছুঁড়ছে, এই খবর আসে প্রথমে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। লাঠি চার্জ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে চাপা উত্তেজনা রয়েছে। মঙ্গলবার সকালেই হিম্মতনগর ছেড়ে বেশ কয়েকটি পরিবার চলে যায়। তাঁরা জানিয়েছেন, নিরাপত্তার অভাব অনুভব করছেন। পরিস্থিতি শান্ত হলে তাঁরা ফিরে আসবেন।  

এই এলাকায় রবিবার রাম নবমীতেও উত্তেজনা দেখা দেয়। দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বাড়ি, মোটরসাইকেল, বাইকে পাথর ছোড়া হয়। কয়েকটি দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশ অভিযোগ দায়ের করে। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ৫০ জনকে আটক করে। হিম্মতনগরের পাশাপাশি রামনবমীতে গুজরাটের খাম্বাতেও অশান্তি দেখা দেয় দুই সম্প্রদায়ের মধ্যে।এই অশান্তির জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবারে অশান্তির জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?