‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালোবাসা এবং ভক্তির প্রকাশ করতে করওয়া চৌথ পালন করা হয়। বিবাহিত নারী-পুরুষরা নির্জলা উপবাস করে কাটান সারাদিন। সন্ধ্যায় চাঁদ উঠলে পুজো শেষ করে জল খেয়ে উপবাস ভঙ্গ করা হয়। এই উৎসব পালনের আবহেই একটি ছবি ভাইরাল হয়েছে। যাকে ঘিরে চর্চাও শুরু হয়েছে বিস্তর। কারণ আগ্রায় এক স্বামীর সঙ্গে দুই স্ত্রীকে দেখা গিয়েছে হাসিমুখে নির্জলা উপবাস করতে। এক স্বামীর জন্য দুই স্ত্রী সমস্ত নিয়ম-কানুন আচার পালন করেছেন।

ঘটনাটি ঘটেছে আগ্রাতে। নাগলা বিহারীতে বসবাস করেন পরিবার। রাম বাবু নিষাদ নামের এক ব্যক্তির রয়েছে দুই স্ত্রী। শীলা এবং মান্নু দেবীর সঙ্গে একই বাড়িতে থাকেন রাম বাবু। ভাইরাল হওয়া যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে শীলা এবং মান্নু দেবী পুজোর সময়ে একই সঙ্গে বসে রয়েছেন। তাঁরা চাঁদের সামনে স্বামীর মঙ্গলের জন্য প্রার্থনা করছেন। পুজো শেষ করে তাঁরা দুইজনেই স্বামীর হাত থেকে একসঙ্গে জলপান করছেন। ছবি দেখে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন দুই স্ত্রীকে নিয়ে বাড়িতে কোনও সমস্যা হয়না? এই মন্তব্যে এই আয়োজন সম্পর্কে   রাম বাবু বলেন, “যেখানে ভালোবাসা আছে, সেখানে ঝগড়ার কোনও জায়গা নেই।”  

 জেনে নিন পরিবারের গল্পটি…

রাম বাবু প্রায় দশ বছর আগে শীলা দেবীকে বিয়ে করেছিলেন এবং তাদের সন্তানও রয়েছে। কিছু সময় পরে, তিনি মান্নু দেবীর প্রেমে পড়েন। যখন এই সম্পর্কটি পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়, তখন দ্বন্দ্বের পরিবর্তে, পরিবার একটি সমঝোতায় পৌঁছায়। স্বামী দ্বিতীয় বিয়ে করবে বললেও  শীলা কোনও আপত্তি জানায়নি বলে জানা গিয়েছে এবং রাম বাবু পরবর্তীতে মন্দিরের একটি অনুষ্ঠানের মাধ্যমে মান্নু দেবীকে বিয়ে করেন। এখান থেকেই শুরু হয় তাঁদের গল্প।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত