আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিরোধী নেতাদের নৈশভোজে আমন্ত্রণ সোনিয়ার, ডাক পেলেন কেজরিওয়ালও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে আচমকাই নাটকীয় পট পরিবর্তন। আগামী ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। বৈঠকের আয়োজক কংগ্রেস। ওই বৈঠকের আগেই বিরোধী দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। আগামী ১৬ জুলাই ওই নৈশভোজের আয়োজন করা হয়েছে। তা‍ৎপর্যপূর্ণ হল, অতীতের তিক্ততা ভুলে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেও নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আপের সঙ্গে শীতল সম্পর্কের অবসান ঘটানোর লক্ষ্যেই কেজরিওয়ালকে নৈশভোজে ডাকা হয়েছে।

দিল্লির অধ্যাদেশ নিয়ে দিল্লি ও পঞ্জাবের শাসকদলের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে। অধ্যাদেশের বিরোধিতায় একাধিকবার কংগ্রেসের সাহায্য চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু তাঁর সেই আর্জিতে সাড়া দেয়নি দেশের প্রধান বিরোধী দল। গত ২৩ জুন পটনায় বিরোধী জোটের বৈঠকে এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন আপ সুপ্রিমো। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন কেজরিওয়াল। ওই বৈঠকের পরেই আপের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, কংগ্রেসের সঙ্গে আর কখনই এক মঞ্চে থাকবে না দল। অর্থা‍ৎ বেঙ্গালুরু বৈঠকে থাকবে না আপ নেতৃত্ব।

সূত্রের খবর, শারীরিক কারণে পটনার বৈঠকে হাজির না থাকতে পারলেও বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে হাজির থাকবেন সোনিয়া গান্ধি। কংগ্রেসের ডাকা বৈঠকে যাতে পটনার বৈঠকে হাজির সব দলের প্রতিনিধিরা থাকেন তা নিশ্চিত করতে আসরে নেমেছেন তিনি। বিজেপিকে হারানোর লড়াইয়ের ক্ষেত্রে তুচ্ছ রাজনৈতিক মতবিরোধ যাতে বড় প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়াতে পারে সেই চেষ্টা চালাচ্ছেন ইউপিএ গঠনের নেপথ্য কারিগর। তাই বৈঠকের আগেই নৈশভোজে বিরোধী নেতাদের ডেকে বিভিন্ন দলের সঙ্গে কংগ্রেসের শীতল সম্পর্কের অবসানে উদ্যোগী হয়েছেন সোনিয়া।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ