AICC : মুখপাত্রদের মুখে তালা-চাবি দেওয়ার নির্দেশ

সভাপতিপদে নির্বাচন আগামী ১৭ অক্টোবর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনের দিন-তারিখ এগিয়ে আসছে। অন্যদিকে, বজায় রয়েছে নেতাদের বক্তব্য। অনেকে আবার ব্যক্তিগত আক্রমণ করে বসেছেন। এই সব বক্তব্যে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে। আগামীদিনে বাকিরাও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারে, দিতে পারে ভয়ঙ্কর বিবৃতি – এই আশঙ্কায় দলের সব নেতাদের মুখ বন্ধ করার নির্দেশ দিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

২৪ নম্বর আকবর রোড সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দলের নেতা-কর্মীদের সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিতে নিষেধ করেছেন প্রবীণ নেতা। জয়রাম রমেশ বলেছেন-আমি দলের প্রত্যেক নেতা-কর্মীকে বলছি, তারা যেন দলের সভাপতি নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও বয়ান না দেন। বন্ধ করতে হবে ব্যক্তিগত আক্রমণ।দলের প্রত্যেকের নিজস্ব মতামত, পছন্দ থাকতেই পারে। কিন্তু আমাদের প্রত্যেকের দলের সভাপতি নির্বাচন হোক স্বচ্ছ এবং গণতান্ত্রিক উপায়ে।

জয়রাম রমেশের এই নির্দেশের পিছনে রয়েছে দলের বেশ কয়েকজন নেতার আলটপকা মন্তব্য। কেউ বলছেন, এবার সভাপতি পদে গান্ধি পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাই, এবার সভাপতি পদে বসবেন এমন একজন, যাঁর সঙ্গে গান্ধি পরিবারের রক্তের সম্পর্ক নেই।

আর নেতাদের এই সব মন্তব্যে শুনে কেন্দ্রে আসীন শাসকদল যে মজা লুঠছে, সেটা বুঝতে পেরে এবার শীর্ষনেতৃত্বের তরফ থেকে দলের নেতা-কর্মীদের মুখ বন্ধ রাখার নির্দেশ দিলেন প্রবীণ নেতা জয়রাম রমেশ। এখন দেখার জয়রামের নির্দেশ মেনে তারা চুপ থাকেন কি না।

কংগ্রেসের সভাপতিপদে নির্বাচন আগামী ১৭ অক্টোবর।

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে