AICC: সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ, দৌড়ে শশী-গৌহলত

ভোট ১৭ অক্টোবর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য প্রকাশিত হল বিজ্ঞপ্তি। ভোট ১৭ অক্টোবর। গণনা দুইদিন বাদে। মনোনয়ন জমা দেওয়া যাবে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ১ অক্টোবর। অন্যদিকে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ অক্টোবর। যারা সভাপতি নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের দলের সদর দফতর ২৪ নম্বর আকবর রোড থেকে মনোনয়ন পত্র তুলতে হবে।

দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এবারের সভাপতি নির্বাচনে শশী থারুর এবং অশোক গৌহলতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা প্রবল। গৌহলত তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাহুল গান্ধিকে বোঝানোর চেষ্টা করবেন। রাহুল প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করলে তিনিই ওই পদের জন্য লড়বেন। গৌহলত তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছে, তিনি দলের সভাপতি নির্বাচিত হলেও রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ তিনি ছাড়তে নারাজ। তাঁর এই ইচ্ছায় প্রবল আপত্তি রয়েছে শীর্ষ নেতৃত্বের। তারা চাইছে এক ব্যক্তি এক পদ। গৌহলত দলের পরবর্তী সভাপতি নির্বাচিত হলে তাকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতে হবে। এখন পর্যন্ত যা খবর, শশী থারুর এবং অশোক গৌহলত আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন।

থারুর কংগ্রেসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলে দলের কেরল ইউনিট সমর্থন করবে কি না, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। জি-২৩-য়ের অন্যতম নেতা তথা কেরল প্রদেশ কংগ্রেস কমিটির শীর্ষনেতা পিজে কুরিয়ন বলেছন, এই ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি