চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিমা সংক্রান্ত সমস্যা, বাতিল হল এয়ার ইন্ডিয়ার দিল্লি-মস্কো বিমান

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়া দিল্লি থেকে মস্কোর বিমান বাতিল করল। রাশিয়ার ইউক্রেনের আগ্রাসনের কারণে বিমান বিমা সুরক্ষায় সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে এয়ার ইন্ডিয়া এক সপ্তাহে দু’বার দিল্লি থেকে মস্কোগামী বিমান বাতিল করেছে। বর্তমানে এয়ার ইন্ডিয়া দিল্লি-মস্কো-রাশিয়া রুটের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।  

বুধবার রুশ দূতাবাসের তরফে জানানো হয়, এয়ার ইন্ডিয়া বর্তমানে টাটা গ্রুপের অধীনে রয়েছে। বর্তমানে এয়ার ইন্ডিয়া দিল্লি-মস্কো-দিল্লি রুটের বিমানের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। কবে আবার এয়ার ইন্ডিয়ার দিল্লি-মস্কো বিমান চলাচল শুরু হবে, তা বলা যাচ্ছে না বলে রুশ দূতাবাস জানিয়েছে।

রুশ দূতাবাসের তরফে দেশের নাগরিকদের স্বার্থে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে দিল্লি-মস্কো-দিল্লি রুটের বিমানের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। কবে এয়ার ইন্ডিয়া দিল্লি-মস্কো-দিল্লি রুটের বিমান চালনা শুরু করবে, তা অনিশ্চিত। তবে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে বিমানের টিকিট কেটে নিয়েছেন, তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে।’

পাশাপাশি রুশ দূতাবাস জানিয়েছে, ‘এর জেরে যাত্রীরা বিপদে পড়বেন। তবে ভয় পাওয়ার কিছু নেই। দিল্লি থেকে ইস্তানবুল, দুবাই, আবু ধাবি সহ অন্যান্য জায়গার মাধ্যমে ট্রান্সজিট রুটের  সাহায্যে দিল্লি থেকে মস্কোতে যাওয়া সম্ভব।

ইউক্রেনের আগ্রাসনের জেরে বিশ্বের নিন্দার মুখে পড়েছে রাশিয়া। তবে মস্কো এখনও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।কিন্তু এখনও পর্যন্ত ভারত সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কোনও অবস্থান নেয়নি। এখনও দিল্লি রাশিয়া থেকেই তেল আমদানি করছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ