গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ আকোলা, নিহত ১, আহত ৮, গ্রেফতার ২৬

সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উস্কানিমূলক পোস্টকে কেম্নদ্র করে গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ল মারাঠাভূমের আকোলা শহরে। ঘটনায় মারা গিয়েছেন ১জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়াতে(Social Media) একটি ধর্মীয় পোস্টকে(Religious Post) ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রের(Maharashtra) আকোলায়(Akola)। সেই পোস্টকে ঘিরে শনিবার রাত থেকে গোষ্ঠী সংঘর্ষে কার্যত জ্বলছে মারাঠাভূমের এই শহর। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১জন মারা গিয়েছেন ও ৮জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জন আবার পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন যেমন গোটা শহরে ১৪৪ ধারা জারি করেছে তেমনি মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রবিবার সকাল থেকেই পুলিশ সংঘর্ষের ঘটনায় জড়িতদের সন্ধান শুরু করেছে। চলছে ধরপাকড়। এখনও পর্যন্ত ২৬জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ৯২ বছরের কংগ্রেস প্রার্থী

প্রাথমিক ভাবে জানা গিয়েছে ইন্সটাগ্রামে(Instagram) একটি ধর্মীয় বিদ্বেষমূলক পোস্টকে ঘিরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়ার পাশাপাশি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। রাস্তায় থাকা একের পর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদের লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। তার জেরেই ২জন পুলিশকর্মী আহত হন। একটি পুলিশ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ(Devendra Fadnavis) পুরো ঘটনাটি নজরে রেখেছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে সামনে এসেছে মৃত ব্যক্তির পরিচয়। তাঁর নাম বিলাস গায়কোয়াড়। গোটা শহরে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা আছে।

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০