ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলা নিয়ে পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

সোমবার সকা;এই গুজরাতের কচ্ছ ও সৌরাষ্ট্রে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরব সাগরের বুকে দানা বাঁধা অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর মোকাবিলায় পর্যালোচনা বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার দুপুর একটার সময়ে ওই বৈঠক বসছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। সূত্রের খবর, ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সে সংক্রান্ত তথ্য নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রাণহানি রুখতে সব রকমের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবেন।
 
ক্রমশ শক্তি বাড়িয়ে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আগামী বৃহস্পতিবারই গুজরাতের কচ্ছ উপকূলের মান্ডবি এবং পাকিস্তানের করাচির মধ্যবর্তী এলাকায় ‘বিপর্যয়’ আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসম ভবন। সোমবার সকালেই বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর, দ্বারকায় আগামিকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থা‍ৎ ১৩ থেকে ১৫ জুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।

‘বিপর্যয়’ এর প্রভাবে রবিবার রাত থেকেই আরব সাগরের তীরবর্তী উপকূল এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। ইতিমধ্যেই ‘বিপর্যয়’ এর তাণ্ডব থেকে বাঁচতে গুজরাতের কচ্ছের উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ম‍ৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করে দেওয়া হয়েছে। পর্যটকদের কাছে আকর্ষণীয় ভালসাডের তিথাল সৈকত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা