চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সুস্থ থাকুক মেসির ফুসফুস’, দিল্লির বাতাসে বিষ নিয়ে শঙ্কা প্রকাশ চিকিৎসকের

নিজস্ব প্রতিনিধি: ভারত সফরের শেষ ধাপে সোমবার (১৫ ডিসেম্বর) দিল্লিতে পৌঁছেছেন লিওনেল মেসি। কিন্তু শীত পড়তেই দিল্লির আবহাওয়া জটিল হয়ে উঠেছে। বেলা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে দিল্লি। দূষণের জন্যে সূর্যের আলো ফুটলেও চারিদিকে দৃশ্যমানতা কম রয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে মেসি, তাই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের। এই মর্মে এবার দিল্লির বায়ুর গুণমান নিয়ে প্রশাসনের সমালোচনা করলেন একজন চিকিৎসক। অরুণ জেটলি স্টেডিয়ামে নির্ধারিত সময়েই উপস্থিতি হবেন ফুটবলের রাজপুত্র। তা নিয়ে উত্তেজনাও তুঙ্গে ভক্তদের। কিন্তু মেসির স্বাস্থ্য নিয়ে চিন্তায় চিকিৎসকরা। আন্তর্জাতিক তারকা দিল্লিতে অসুস্থ হয়ে পড়বে না তো? তা নিয়েই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

চিকিৎসক আরাত্রিকা গঙ্গোপাধ্যায় তাঁর X (পূর্বে টুইটার) হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, “দিল্লিতে মাত্রাতিরিক্ত কঠোরতম দূষণের মধ্যেই বৃহৎ আকারের ইভেন্টের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। GRAP-4 এর অধীনে মেসির দিল্লি সফরে আসছেন, যেটি AQI 600-এর উপরে। মেসি এবং তাঁকে দেখতে যাওয়া জনস্বাস্থ্যের উপর এটি একটি বিরক্তিকর রসিকতা। একজন বিশ্বব্যাপী ক্রীড়া আইকনকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে চলেছেন, যা বিশ্বব্যাপী লজ্জা। এর পরিণাম ভুগতে হবে লিওনেল মেসিকে, আর্জেন্টিনার এই আইকনের ফুসফুসের জন্য শুভকামনা।” বর্তমানে দেশজুড়ে মেসিময়! G. O. A. T ইন্ডিয়া ট্যুরে গত ১২-১৩ ডিসেম্বর অনেক রাতে ভারতের মাটিতে পা রেখেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। প্রায় ১৪ পর তিনি ভারতে পা রাখলেন, শেষবার ২০১১ তে এসেছিলেন তিনি। নিজের ব্যক্তিগত বিমানে চেপেই গোটা ভারত ঘুরছেন তিনি। ভারতে তাঁর প্রথম ট্যুর ছিল কলকাতায়, এরপর সেখান থেকে হায়দরাবাদ উড়ে যান তিনি। এরপর গতকাল ১৪ ডিসেম্বর মুম্বইয়ে পা রাখেন ফুটবলের কিংবদন্তি। আর সোমবার দিল্লিতে শেষ সফর করে আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দেবেন মেসি। তবে তাঁর সফরের প্রথম ধাপ কলকাতায় যাত্রা বিষাদময় হলেও হায়দরাবাদ এবং মুম্বইয়ের সফর তাঁর আনন্দময় ছিল। টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে যুবভারতী স্টেডিয়ামে তাণ্ডব শুরু করেছিলেন ভক্তরা। তাই মেসিকে নিয়ে যে ইভেন্টের আয়োজন করা হয়েছিল, তা বাতিল করা হয় এবং নির্ধারিত সময়ের আগেই তিনি শহর ছাড়েন। তবে হায়দরাবাদ ও মুম্বইয়ের সফর তাঁর দুর্দান্ত ছিল। মেসিকে এক পলক দেখতে পেয়ে যেন স্বপ্ন পূরণ হয়েছে ভক্তদের। রাহুল গান্ধি, শাহরুখ খান, শচিন তেন্ডুলকর, টাইগার শ্রফ, হরভজন সিংহ, অজয় দেবগন-সহ একাধিক তারকারা মেসির সঙ্গে দেখা করেছেন।

 

আজ দিল্লির ভক্তদের দেখা দেবেন তিনি। অরুণ জেটলি স্টেডিয়ামে মেসির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ধোনি, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, আল্লু অর্জুন-সহ একাধিক তারকার। ইতিমধ্যেই অরুণ জেটলি স্টেডিয়ামে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন। মেসি দিল্লিতে নির্ধারিত সময়ের পরেই অবতরণ করেছেন মেসি। বাতাসে দূষণের কারণে তাঁর সেখানে পৌঁছতে দেরি হয়। উঠেছেন তাজ হোটেলে। তবে এই মুহূর্তে দিল্লির আবহাওয়া জটিল। সোমবার সকাল থেকেই ঘন কুয়াশায় চাদরে মুড়ে আছে দিল্লি-NCR। বেশ কয়েকটি এলাকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার ফলে গাড়ি চালান যাচ্ছে না। ভোরের দিকে পরিস্থিতি খারাপ থাকার কারণে দিল্লিতে ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছিল। তবে দিল্লিতে পরিবেশগত জরুরি অবস্থা সত্ত্বেও, ভক্তদের উৎসাহ কমার কোনও লক্ষণ নেই। আর্জেন্টাইন কিংবদন্তিকে স্বাগত জানানোর সকাল থেকেই অরুণ জেটলি স্টেডিয়ামে ভক্তদের ভিড় উপ্‌চে পড়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ