‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ডিজিটাল যুগে যেমন অনলাইন লেনদেন বেড়েছে, তেমনই বেড়েছে সাইবার প্রতারণার ঘটনাও। প্রতারকরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য এবং সঞ্চিত অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সামান্য অসতর্কতা মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। ঠিক তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, এক ব্যক্তি নিজেকে রাহুল গান্ধির ব্যক্তিগত সচিব কনিষ্ক সিংহ হিসেবে পরিচয় দিয়ে কংগ্রেসের নেতার কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে হইচই পরে গিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানা প্রদেশ কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ সদস্য সঞ্জীব নামে এক নেতার কাছে গত ২৪ জানুয়ারি একটি হোয়াটসঅ্যাপ কল আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে রাহুল গান্ধির ব্যক্তিগত সচিব কনিষ্ক সিংহ বলে পরিচয় দেন। তিনি দাবি করেন, চণ্ডীগড়ে উত্তরাখণ্ড কংগ্রেস ইউনিটের একটি প্রশিক্ষণ কর্মসূচির জন্য অর্থের প্রয়োজন রয়েছে। বিশ্বাস অর্জনের জন্য প্রতারক অত্যন্ত পরিকল্পিতভাবে কথা বলেন। দলের শীর্ষ নেতৃত্বের নাম ব্যবহারও করা হয়। সঞ্জীব এবং তার সহযোগী নেতা পবন শর্মা প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা করে সংগ্রহ করেন। সেই দিনেই রাত প্রায় ১১ টার দিকে, প্রতারকের নির্দেশে তারা চণ্ডীগড়ের একটি হোটেলে পৌঁছান। সেখানে পার্কিং লটে দীপক নামের এক ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়। ফোনে কথা বলার পর সঞ্জীব দীপকের হাতে টাকা তুলে দেন, কিন্তু টাকা দেওয়ার সময় তিনি দীপকের একটি ছবিও তুলে নেন। পরে আরও পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়। সেটা দিতে রাজি ছিলেন না কংগ্রেস নেতা। কিছু একটা ঘটছে বুঝতে পেরেই কংগ্রেস নেতা দলীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন এই ধরনের কোনো প্রশিক্ষণ কর্মসূচী নির্ধারিত ছিল না।

আরও পড়ুন: বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

প্রতারিত হয়েছে বুঝতে পেরেই কংগ্রেস নেতা পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার (এসপি) চন্দর মোহন বলেছেন যে তিনি থানেশ্বর সিটি পুলিশকে একটি প্রতারণার মামলা নথিভুক্ত করতে এবং তদন্ত শুরু করতে বলেছেন। তদন্তকারীরা কলের উৎস, ব্যবহৃত মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সাইবার বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে। 

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়