অজ্ঞাতপরিচয়ধারীদের হামলায় মুম্বইয়ে নিহত অ্যাম্বুলান্স চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে অজ্ঞাত পরিচয়ধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ৩০ বছর বয়সী এক অ্যাম্বুলান্স চালক। হামলার ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নেরুল এলাকায় ডি ওয়াই পাতিল হাসপাতালের গেটের কাছে ঘটনাটি ঘটে। 

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নেরুল এলাকায় ডি ওয়াই পাতিল হাসপাতালের গেটের কাছে একটি অ্যাম্বুলান্স দাঁড়িয়েছিল। গাড়ির ভিতরে চালক এবং তার সহকারী  ছিলেন। চালক যুবরাজ অমরেন্দ্র সিংয়ের বয়স ৩০ এবং ওই সহকারীর বয়স ২৮। আচমকাই বেশ কয়েকজন অ্যাম্বুলান্সের উপরে চড়াও হয়। একজন চালক অমরেন্দ্র সিংকে অ্যাম্বুলান্স থেকে টেনে বের করে বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করে দেয়। অন্য অভিযুক্তরা গাড়ি ভাঙচুর করে। আহত অবস্থায় গাড়ির সহকারী অ্যাম্বুলান্সটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এবং মালিককে খবর দেন। পরে সিংকে গলায় ছুরির কোপ বসানো অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্তরা পলাতক। যদিও অভিযুক্তদের পরিচয় এখনও অধরা রয়েছে। মুম্বই পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। ঘটনার তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এবং মুম্বাই পুলিশ আইনের অন্যান্য প্রাসঙ্গিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সন্ধান শুরু করা হয়েছে।

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার