তেলেঙ্গানায় ক্ষমতায় থাকতে ফের বিজেপি মুখী কে চন্দ্রশেখর রাও

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পুত্র কে টি রামা রাও গত দুদিন ধরে রাজধানীতে ঘাঁটি গেড়ে বিজেপি নেতাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্নাটক বিধানসভার ভোট বদলে দিয়েছে সব সমীকরণ। গত মাস দুয়েক আগেও উঠতে-বসতে গুজরাত মডেল তুলে নরেন্দ্র মোদিকে খোঁচা দিতেন যিনি, সেই  তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ভোলবদলে বলছেন, প্রধানমন্ত্রী তাঁর ভালো বন্ধু। শুধু তাই নয়, শুক্রবার পটনায় বিরোধী দলগুলির বৈঠকে কোনও প্রতিনিধি না পাঠালেও শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে দীর্ঘ আড়াই বছর বাদে দলের নেতাকে পাঠিয়েছেন। এমনকী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পুত্র কে টি রামা রাও গত দুদিন ধরে রাজধানীতে ঘাঁটি গেড়ে বিজেপি নেতাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করছেন। আর তার পরেই রাজধানীর অন্দরে চর্চা শুরু হয়েছে, গদি বাঁচাতে বিজেপির হাত ধরছেন ক্ষমতালোভী কেসিআর।

তেলেঙ্গানার লাগোয়া রাজ্য হলো কর্নাটক। আর পড়শি রাজ্যে দলের বিপুল জয়ের পরে উজ্জীবিত হয়ে পড়েছেন রাজ্যের কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই শাসকদল ভারত রাষ্ট্রীয় সমিতির একাধিক দাপুটে নেতা কংগ্রেসে নাম লেখাতে শুরু করেছেন। এমনকী গত কয়েক বছরে যে সমস্ত কংগ্রেস নেতাকে নিস্ক্রিয় হয়ে বসে থাকতে দেখা গিয়েছিল, তারাও সক্রিয় হয়ে উঠেছেন। আর তাতেই প্রমাদ গুনছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তাই ক্ষমতা রাখতে ফের একবার বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেছেন। তবে কেসিআরের পদ্ম ঘনিষ্ঠতায় লাভের গুড় খাচ্ছে কংগ্রেস। কেননা, ভারত রাষ্ট্রীয় সমিতি এবং বিজেপির একাধিক নেতা কেসিআরের সঙ্গে বিজেপি শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতা ক্ষুব্ধ হয়ে কংগ্রেসের দিকে পা বাড়িয়েছেন।

সূত্রের খবর, আচমকাই কট্টর বিরোধিতার পথ থেকে পিছু হঠে বিজেপির সঙ্গে বিআরএসের সখ্যতা গড়ে তোলার পিছনে বিশেষ ভুমিকা নিয়েছেন কেসিআর কন্যা কে কবিতা। দিল্লির আবগারি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে বেশ কয়েকবার কেসিআর কন্যাকে ডেকে জেরা করেছে ইডি। এমনকী প্রথম দুই চার্জশিটেও কবিতার নাম ছিল। কিন্তু এপ্রিলে জমা দেওয়া তৃতীয় চার্জশিট থেকে রহস্যজনকভাবে কেসিআর কন্যার নাম বাদ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই পক্ষের গোপন বোঝাপড়ার কারণেই কবিতার নাম বাদ দেওয়া হয়েছে।

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

এশিয়ান গেমসে ৫৭ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস গড়লেন আমন সেহরাওয়াত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক