Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধুচন্দ্রিমা শেষ! মহারাষ্ট্রে জোট সরকার ছাড়ার হুমকি শিবসেনার

শিবসেনা মুখপাত্রের হুমকি নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  এনসিপি নেতা অজিত পওয়ারকে নিয়ে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনার (শিন্ডে) মধ্যে ঝামেলা বেঁধে গেল। মঙ্গলবার  রাখঢাক না রেখেই শিবসেনার (শিন্ডে) মুখপাত্র সঞ্জয় শিরসাত হুমকি ছুঁড়েছেন, ‘অজিত পওয়ারকে এনডিএ শিবিরে সামিল করা হলে মহারাষ্ট্রে জোট সরকারকে ছেড়ে বেরিয়ে যাওয়া হবে।’

গত কয়েকদিন ধরেই অজিত পওয়ারের নেতৃত্বে এনসিপির একাংশ বিধায়ক দল ভেঙ্গে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে বলে জোর জল্পনা চলছে। বিজেপি শীর্ষ নেতৃত্ব বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে সরিয়ে শরদ পওয়ারের ভাইপোকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর পরিকল্পনা নিয়েছে বলেও গুঞ্জন শুরু হয়েছে। আর ওই চর্চার মধ্যেই অজিত পওয়ারকে নিয়ে নিজেদের কড়া অবস্থান জানিয়ে দিল শিবসেনার শিন্ডে গোষ্ঠী।

দলের মুখপাত্র সঞ্জয় শিরসাতের কথায়, ‘অজিত পওয়ার একজন বিশ্বাসঘাতক। এনসিপিও বিশ্বাসঘাতকের দল। আমাদের নীতি স্পষ্ট, এনসিপির সঙ্গে কোনও সংশ্রব রাখতে চাই না। যে কারণেই মহা বিকাশ আঘাড়ি জোট ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। যদি বিজেপি নেতৃত্ব মনে করেন বিশ্বাসঘাতক এনসিপির সঙ্গে হাত মেলাবেন, তাহলে তারা মেলাতে পারেন। কিন্তু আমরা সেই সরকারের অংশীদার হিসেবে থাকব না। কেননা, সাধারণ মানুষ চায় না আমরা   এনসিপি কিংবা কংগ্রেসের সঙ্গে হাত মেলাই।’ শিবসেনা মুখপাত্রের হুমকি নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র