চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুদিনের সফরে জম্মু কাশ্মীরে অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি: দু’দিনের সফরে জম্মু কাশ্মীরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি জম্মু কাশ্মীরে পৌঁছন। এদিন সকালে জম্মুতে পৌঁছে শ্যামা প্রসাদ মুখোপাধ্যাযয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান। এরপর জম্মু শহরের ভগবতী নগর এলাকায় একটি জনসভায় ভাষণ দেন। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

সূত্রের খবর, শুক্রবার জম্মুতে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দলের নেতাদের কাছ থেকে জম্মুর পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেবেন। এদিন তিরুপতি বালাজি মন্দিরেও যেতে পারেন অমিত শাহ। শুক্রবার বিকেলে শ্রীনগর যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, যেখানে তিনি এক উৎসবে যোগ দেবেন এবং বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা করবেন।

পাশাপাশি আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলা অমরনাথ যাত্রা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় হতে চলা সেই বৈঠকে উপস্থিত থাকবেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, পুলিশ ও গোয়েন্দা কর্তারা এবং আধাসামরিক বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তারা। উল্লেখ্য চলতি বছরে স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে দ্বিতীয়বার জম্মু ও কাশ্মীর সফর করছেন। এর আগে ১৩ জানুয়ারি তিনি রাজৌরিতে ধংরিতে সন্ত্রাসী হামলার পর জম্মু পরিদর্শনে গিয়েছিলেন। সেই ঘটনায় ৭ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ