‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘সুশাসন বাবু’ নীতীশ কুমারকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছেন বিহারের বাহুবলী নেতা তথা মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহ। এক বিস্ফোরক স্বীকারোক্তিতে তিনি জানিয়েছেন, ‘বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পথের কাঁটা সরাতে ৯ জনকে খুন করিয়েছেন।’ ওই বিস্ফোরক স্বীকারোক্তি নিয়ে বিহারে শোরগোল পড়ে যেতেই সাফাই গেয়ে নয়া বিবৃতি দিয়েছেন মোকামার ছোটে সরকার। যদিও তাতে বিতর্ক থামছে না।

বিহারের ‘বাহুবলী’ নেতাদের মধ্যে প্রথমসারিতেই রয়েছেন মোকামার জেডিইউ বিধায়ক অনন্ত সিংহ। গত ২০০৫ সাল থেকে মোকামায় তাঁর রাজত্ব চলছে। একাধিক বার দল বদল করেছেন, কিন্তু কখনও ভোটে হারেননি। অনেকে তাঁকে ‘ছোটে সরকার’ও বলেন। গত বছর বিহারে বিধানসভা ভোটের আগে খুন হয়ে যান প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির নেতা  দুলার চাঁদ যাদব। সেই খুনের ঘটনায় নাম জড়ায় অনন্ত সিংহের। ভোটের ঠিক পাঁচ দিন আগে ওই খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। ভোটবাক্সে সেই গ্রেফতারির কোনও প্রভাবই পড়েনি। জেলে বসেই হেসেখেলে জিতে গিয়েছিলেন অনন্ত সিংহ। সম্প্রতি বিধান পরিষদের নির্বাচনে জেডিইউয়ের তরফে প্রার্থী করা হয় নীরজ কুমারকে। আর তার পর থেকেই চটে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন মোকামার ছোটে সরকার অনন্ত সিংহ। এক সাক্ষা‍ৎকারে তিনি সুশাসনবাবু নীতীশ কুমারের জন্য কী-কী অপকর্ম করেছেন, তাও প্রকাশ্যে এনেছেন। বোমা ফাটিয়ে বলেন, ‘যখন নীতীশ কুমারকে কেউ চিনত না, তখন থেকেই তাঁর সঙ্গে রয়েছি। এমনকী নীতীশের জন্য নয়জনকে খুন-ও করিয়েছি।’

ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যেতেই কার্যত ডিগবাজি খেয়েছেন মোকামার বিধায়ক। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নীরজ কুমারের কথার উত্তরে আমার আত্মত্যাগের কথা তুলে ধরেছি। লালুপ্রসাদ যাদবের সরকারের আমলে আমার নয়জন সহযোগী নিহত হয়েছিলেন এবং আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই লালুজি তাদের হত্যা করিয়েছিলেন। আমার বাবাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান…।’

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪