চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাধীনতার ৭৫ বছর বাদে অনন্তনাগের এই গ্রামে পৌঁছে গেল বিদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, জম্মু-কাশ্মীর: অনন্তনাগ জেলার আদিবাসী অধ্য়ুষিত এলাকা দুরু ব্লকের তেথান গ্রাম। সোমবার এই গ্রামের বাসিন্দাদের কাছে অত্যন্ত খুশির দিন। এতোদিন পর্যন্ত  সূর্য ডুবলেই এই গ্রামের নেমে আসত ঘোর অন্ধকার। কারণ, জম্মু-কাশ্মীরের অন্যান্য জেলায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছলেও দুরু ব্লকের তেথান গ্রামের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত ছিল। স্বাধীনতার ৭৫ বছর বাদেও। আজ সোমবার, তাদের সেই অভাব ঘুচল। সূর্য অস্ত গেলেই আর অন্ধকার হবে না। গ্রামের প্রত্যেক ঘরে জ্বলবে বাতি। অন্ধকার রাস্তা জ্বলবে আলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রকল্পের আওতায় এই জেলায় সোমবার থেকে শুরু হল বিদ্যুৎ পরিষেবা। 

গ্রামে বাস করে মোট ২০০টি পরিবার। বিদ্যুৎ পরিষেবা না থাকায় গ্রামের বাসিন্দাদের কারও বাড়িতে জ্বলত মোমবাতি, কেউ বা জ্বালাতেন লন্ঠন। কেউ কেউ বাড়ির এক কোণায় কাঠ জ্বালিয়ে ঘরের অন্ধকার দূর করতেন। সোমবার সূর্য ডুবলে তাদের আর মোমবাতি, লণ্ঠন জ্বালাতে হবে না। বাড়ির কোণায় কাঠ জ্বেলে ঘর আলো করে রাখার দরকার হবে না। সূর্য ডুবলে পথের বাতিস্তম্ভে লাগানো আলো জ্বলে উঠবে। স্বাভাবিকভাবেই এখানকার বাসিন্দাদের কাছে দিনটি স্মরণীয় হয়ে রইল। 

জেলার বাসিন্দা ফজুল-উদ্দিন-খান জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও সূর্য ডুবলে এই গ্রামে অন্ধকার নেমে আসত। সেই অন্ধকার এবার চিরকালের জন্য দূর হল। অন্যান্য গ্রামের পাশাপাশি এই গ্রামেও অনেক রাত পর্যন্ত কাজ করা যাবে। 

আরও পড়ুন তিরিশ বছর বাদে জম্মু-কাশ্মীরের লালচকে উঠল তেরঙ্গা

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ