বিবাহবিচ্ছেদের জন্য স্ত্রীকে উৎসাহ দেওয়ায় শাশুড়িকে কুপিয়ে খুন জামাইয়ের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রাজেশ। ৩৭ বছর বয়স তার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েকে বিবাহবিচ্ছেদ করতে বলেছিলেন মা। আর সেই কারণে ৪৭ বছর বয়সী সেই শাশুড়িকে কুপিয়ে খুন করে দিলেন জামাই। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি ফ্লাইওভারের উপর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রাজেশ। ৩৭ বছর বয়স তার। শনিবার রাত ৯টা নাগাদ চানুমোলু ভেঙ্কটা রাও ফ্লাইওভারে (Chanumolu Venkata Rao flyover) তার শাশুড়ি নাগামণিকে কুপিয়ে খুন করে। নিহত নাগামণির বয়স ৪৭ বছর বলে জানিয়েছে পুলিশ। বিজয়ওয়াড়া পশ্চিমের এসিপি হনুমন্ত রাও (Hanumantha Rao) সংবাদ সংস্থাকে বলেন, ‘এটা জামাইয়ের করা একটা খুন। মৃত মহিলা সম্পর্কে অভিযুক্তের শাশুড়ি। আদালতে একটি বিবাহবিচ্ছেদের মামলা মুলতুবি রয়েছে।’ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মেয়েকে বিবাহবিচ্ছেদের আবেদন করতে উত্সাহিত করার অভিযোগে নাগামণির উপর ক্ষোভ ছিল রাজেশের। আর তার জেরে এদিন ধারালো অস্ত্র দিয়ে কোপায় সে। ঘটনাস্থলেই নাগামণির মৃত্যু হয়।

ইতিমধ্যে অভিযুক্ত জামাইয়ের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করত।

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?