দুটি ফুচকা কম দিয়েছে বিক্রেতা, প্রতিবাদে ব্যস্ত রাস্তার মাঝেই ধর্নায় বসলেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতীয় অথচ ফুচকা ভালবাসেনা এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ফুচকার প্রতি ভারতীয়দের ভালোবাসা কোনভাবেই পরিমাপ করা সম্ভব নয়। সে যত টাকারই হোক শেষে ফ্রীতে একটা ফুচকা চাই ই চাই। শেষের ফুচকা ছাড়া যেন হজমই হবে না খাবার। এবার এই ফুচকা নিয়েই বাধল বিপত্তি। ২০ টাকায় ৬ টাকার পরিবর্তে মাত্র ৪টি ফুকচা দেওয়ায় রাস্তায় মধ্যে তৈরি হল বিশৃঙ্খলা। রাস্তায় বসে প্রতিবাদ দেখালেন এক মহিলা।

ঘটনাটি ঘটেছে ভদোদরায়। কম ফুচকা দেওয়ার অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে। ভদোদরার সুর সাগর হ্রদের কাছে রাস্তার মাঝখানে বসে ফুচকা বিক্রেতার বিরুদ্ধে প্রতিবাদ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। এই ভিডিও নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। ভিডিওতে দেখা গিয়েছে ফুচকার স্টলে প্রতিবাদকারী মহিলাকে ২০ টাকায় মাত্র চারটি ফুচকা পেয়ে ক্ষুব্ধ হতে। তিনি আরও দুটির জন্য অনুরোধ করলে, বিক্রেতা অনুরোধটি প্রত্যাখ্যান করেন এবং মহিলা উত্তেজিত হয়ে পড়েন। দুটি ফুচকা না পেয়ে রাস্তার মাঝখানে মহিলার বিক্ষোভের কারণে, লোকজন ঘটনাস্থলে জড়ো হতে শুরু করে এবং বিক্ষোভের জেরে যান চলাচলে প্রভাব পড়ে এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এই ঘটনার খবর পেয়েই কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টিতে হস্তক্ষেপ করে। পুলিশ মহিলাকে রাস্তা থেকে সরে যেতে বললে তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং দুটি বেশি ফুচকা পাওয়ার অথবা বিক্রেতাকে ওই জায়গা থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার দাবি জানায়। একটি স্থানীয় সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে, মহিলাটি কাঁদতে কাঁদতে বলেন তিনি সর্বদা এই ফুচকা বিক্রেতার কাছে ফুচকা খেতে যান, এবং সম্প্রতি, তিনি ৬ টাকার পরিবর্তে মাত্র ৪টি পুরি দিতে শুরু করেছেন। তিনি আরও বলেন যে অতিরিক্ত ফুচকা চাইলে তিনি তার উপর ‘দাদাগিরি’ করেন। অশ্রুসিক্ত মহিলাটিকে অত্যন্ত আবেগপ্রবণ এবং রাগান্বিত দেখা যায়। মহিলা করুণ ভাবে বলেন, বিক্রেতা যদি তার দাবি না মানেন তবে তার গাড়িটি সেখান থেকে সরিয়ে ফেলা হোক। দীর্ঘক্ষণ চেষ্টার পর বিষয়টি সমাধানের পর, পুলিশ তাকে একপাশে সরিয়ে যানজট দূর করতে সক্ষম হয়। তবে মহিলা তার বাকি দুটি ফুচকা পেয়েছেন কিনা সে সম্পর্কে আর জানা যায়নি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়