অনিল আম্বানি ও আর কমের ঋণ অ্যাকাউন্টকে জালিয়াত ঘোষণা ব্যাঙ্ক অফ বরোদার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাঙ্ক ব্যাংক অফ বরোদা। তারা রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (আরকম) এবং অনিল আম্বানির ডেবিট অ্যাকাউন্টগুলিকে ‘ফ্রড অ্যাকাউন্ট’ হিসাবে ঘোষণা করেছে। এই বিষয়টি আরকম কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রক্রিয়ায় (CIRP) প্রবেশের আগে নেওয়া ঋণের সঙ্গে সম্পর্কিত। আরকম লিমিটেডের দাবি কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার সময় এই ঋণগুলি নেওয়া হয়েছিল। তাই অবশ্যই একটি রেজোলিউশন পরিকল্পনার অংশ হিসাবে অথবা IBC এর অধীনে লিকুইডেশনের মাধ্যমে ঋণের সমস্যা নিষ্পত্তি করতে হবে। RCom বর্তমানে পরিচালনা করছেন অনিশ নিরঞ্জন নানাবতীর। 

আরকমের জন্য একটি সমাধান পরিকল্পনা ঋণদাতা অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদার কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (এনসিএলটি) এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে আরকম ব্যাঙ্ক অফ বরোদার পদক্ষেপ সম্পর্কে আইনি পরামর্শ নিয়েছে এবং জানিয়েছে সিআইআরপি চলাকালীন এই বিষয়ে কোনও আদালত, ট্রাইব্যুনাল বা প্যানেলে কোনও রায়, ডিক্রি বা আদেশ কার্যকর করা যায় না। তাই বর্তমানে RCom সুরক্ষিত। ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে যে তারা আইন অনুসারে প্রয়োজনীয় বিভিন্ন কর্তৃপক্ষের কাছে জালিয়াতির যাবতীয় তথ্য জানাবে। এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও রয়েছে। 
রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ভারতের নভি মুম্বাইতে অবস্থিত একটি টেলিযোগাযোগ সংস্থা। এটি ২০১৯ সালের জুন মাস থেকে একটি কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে গত জুন মাসে, দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) আরকমের ঋণ অ্যাকাউন্টগুলিকে জালিয়াত হিসাবে চিহ্নিত করেছিল। এর পরে ২৪শে অগস্ট ব্যাংক অফ ইন্ডিয়াও একই পদক্ষেপ করে। 

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা