দেশে লাগু One Nation One Student ID, চালু APAAR

দেশজুড়ে One Nation One Student ID নীতি বা APAAR লাগু করে দিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। দেশের সব পড়ুয়াকে APAAR করতে বলা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চালু হয়ে গেল One Nation One Student ID নীতি। অর্থাৎ ‘এক দেশ এক পড়ুয়া পরিচয়পত্র’। আধার কার্ডের ধাঁচে পড়ুয়াদের করতে হবে Automated Permanent Academic Account Registry বা APAAR। এই ব্যবস্থাই চালু করেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। দেশের প্রত্যন্ত গ্রামের ছাত্র-ছাত্রীদের দিয়ে এই প্রকল্পের কাজ শুরু করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পড়ুয়াদের তাঁদের বাড়ির কাছে থাকা Common Service Center বা CSC-এ গিয়ে ওই রেজিস্ট্রি করতে বলা হচ্ছে। চলতি সপ্তাহের বুধবার ‘এক দেশ এক পড়ুয়া পরিচয়পত্র’ চালুর কথা ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। মোদি সরকারের দাবি, ২০২০’র জাতীয় শিক্ষা নীতি মেনে এই পদক্ষেপ করা হয়েছে। আগামীদিনে দেশের সমস্ত পড়ুয়াকে APAAR-র আওতায় আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। কেননা ভবিষ্যতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে APAAR পরিচয়পত্র লাগু করার সিদ্ধান্তও নিয়েছে মোদি সরকার।

জানা গিয়েছে, APAAR-র মাধ্যমে Academic Bank of Credits বা ABC-তে পড়ুয়াদের রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ABC পরিচয়পত্র হাতে পাবেন তাঁরা। শিক্ষা মন্ত্রকের সাক্ষরতা সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এই পদ্ধতিতে পড়ুয়ারা Digital Education ব্যবস্থার সুযোগ পাবে। তাই অবিলম্বে স্কুল পড়ুয়াদের অস্থায়ী APAAR আইডি দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। এই পরিচয়পত্রকে আধার দিয়ে ভেরিফিকেশ এবং এর সঙ্গে Digi Locker’র সঙ্গে Link করতেও বলা হয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, APAAR চালু হওয়ায় পড়ুয়ারা ইচ্ছেমতো কলেজ বদল করলেও বারবার রেজিস্ট্রেশনের ঝামেলায় পড়বে না।

তবে দেশের প্রতিটি রাজ্যেরই নিজস্ব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড রয়েছে। দশম ও দ্বাদশের পরীক্ষার সময় এই বোর্ডগুলির পড়ুয়াদের রেজিস্ট্রেশন করতে হয়। APAAR শুরু হওয়ায় এই রেজিস্ট্রেশনের বৈধতা থাকবে কী থাকবে না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। দেশের শিক্ষাবিদদের একাংশের আবার দাবি, জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। মাধ্যমিকের বদলে চালু হবে সেমিস্টার পরীক্ষা। শুধু তাই নয়, শিক্ষা ব্যবস্থাকেও কেন্দ্রীকরণ করতে চাইছে কেন্দ্র, সেই জন্যই দেশের সব পড়ুয়াকে APAAR আইডি করতে বলা হচ্ছে।

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব