চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাটি খুঁড়তেই বেরিয়ে এল কুষাণ সাম্রাজ্যের পাঁচিল, তার পর?

নিজস্ব প্রতিনিধি, পটনা: জলের হদিশ পেতে নতুন করে খোঁড়া হয়েছিল এক পুরনো পুকুর। আর সেই পুকুরের মাটি খুঁড়তেই যা বেরিয়ে এল, তাতে কার্যত চক্ষু চড়কগাছ প্রত্নতত্ত্ববিদদের। কেননা, ওই পুকুরের তলা থেকে মিলেছে অন্তত ২০০০ বছর আগের তৈরি ইট ও পাঁচিলের নিদর্শন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey of India) আধিকারিকদের মতে, সম্ভবত ওই ইট কুষাণ সাম্রাজ্যের। ইতিমধ্যেই মাটি খুঁড়ে পাওয়া নিদর্শনগুলি আরও তুল্যমূল্য পরীক্ষার জন্য দিল্লিতে সংস্থার সিনিয়র গবেষকদের কাছে পাঠানো হয়েছে।

স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে ‘মিশন অমৃত সরোবর’ কর্মসূচিতে বিহারের এগারোটি পুকুরকে নতুনভাবে পুনুরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে আর্কিওজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archaeological Survey of India)। তার মধ্যে পটনার কাছে কুমারাহারের একটি পুকুরও ছিল। পটনা রেল স্টেশন থেকে ছয় কিলোমিটার দূরে কুমারাহারে মৌর্য সাম্রাজ্যের প্রত্নতাত্ত্বিক নির্দশন পাওয়া গিয়েছিল। গত কয়েকদিন ধরেই ওই পুকুর খোঁড়ার কাজ চলছে। আর মাটি খুঁড়তেই পুরোনা ইট উঠে আসে। প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিলেন না পুকুর খননের দায়িত্বে থাকা শ্রমিকরা। কিন্তু চমকে উঠেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey of India) পটনা শাখার দায়িত্বপ্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ গৌতমী ভট্টাচার্য। তিনি আরও গভীরে খনন কার্য চালানোর নির্দেশ দেন।

আর সেই নির্দেশ পেয়ে শ্রমিকরা মাটি খুঁড়তে শুরু করলে সন্ধান মেলে ২,০০০ বছরের পুরনো ইটের পাঁচিলের। নমুনা দেখে গবেষকরা মনে করছেন, যে ইট ও পাঁচিলের সন্ধান পাওয়া গিয়েছে তা কুষাণ সাম্রাজ্যের। এক সময়ে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ কুষাণ সাম্রাজ্যের অধীনে ছিল।  

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ