আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার পরে এবার কেজরিওয়ালের সিঙ্গাপুর সফরের ছাড়পত্র দেওয়া নিয়ে টালবাহানা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ উঠল মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরে এবার দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister) অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিদেশ সফর আটকে দিলেন কেন্দ্রের নিয়োগ করা দিল্লির উপরাজ্যপাল (Lieutenant Governor)) ভি কে সাক্সেনা (V K Saxsena)। যদিও কী কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে যাওয়ার অনুমতি দেওয়া হল না, তা নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি। বিদেশ সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal)। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমি কোনও অপরাধী নই। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকারের প্রধান। দেশে যে স্বৈরতন্ত্র চলছে, ফের তা প্রমাণিত হল।’

আগামী মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে বসছে ওয়ার্ল্ড সিটিজ সম্মেলন (World Cities Summit)। বিশ্বের বিভিন্ন প্রধান শহরের পরিকাঠামো, নাগরিক পরিষেবা নিয়ে ওই সম্মেলনে আলোচনা হওয়ার কথা। রাজধানী দিল্লির নাগরিক পরিষেবার উন্নয়নে কীভাবে সরকার নানা পরিকল্পনা নিয়েছে তা তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই সম্মেলনে যোগ দেওয়ার অনুমতি চেয়ে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার (Vinai Kumar Saxena) কাছে বিশেষ আবেদন জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে। কিন্তু সেই ফাইল আটকে রেখেছেন দিল্লির উপরাজ্যপাল।

এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পরেই সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, ‘আমি শুধু একজন মুখ্যমন্ত্রী নই। স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক। আমি যে কোনও জায়গায় যেতে পারি। বিশ্বের দরবারে দিল্লি মডেল তুলে ধরতেই ওই সম্মেলনে যেতে চেয়েছি। কিন্তু এক মাসের বেশি সময় হয়ে গেলেও সিঙ্গাপুর যাওয়ার ছাড়পত্র মেলেনি। আমি তো কোনও অপরাধী নই। তাহলে কেন এমন ব্যবহার?’

Published by:

Share Link:

More Releted News:

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ