ছত্তিশগড়ে ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৮

Share:

নিজস্ব প্রতিনিধি : ছত্তিশগড়ের বেমেতারা জেলায় ভয়াবহ দূর্ঘটনায় প্রান হারালেন পাঁচ মহিলা এবং তিন শিশু। সোমবার পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাকের সাথে একটি পণ্যবাহী গাড়ির সংঘর্ষে পাঁচ মহিলা এবং তিন শিশু নিহত এবং ২৩ জন আহত হয়েছে। জানা গেছে, ছত্তিশগড়ের বেমেতারা জেলার কাথিয়া গ্রামের একটি পেট্রল পাম্পের কাছে গতকাল রাতে পথ দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা আরও ২৩ জন যাত্রী আহতও হয়েছেন। সঙ্গে সঙ্গে আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়৷ পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আহতদের রাজধানী রায়পুরে এইমস-এ স্থানান্তরিত করা হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক । মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে,  পারিবারিক নামকরণের অনুষ্ঠানে রবিবার রাতে মৃত ও আহতরা বেমেতারা জেলার তিরাইয়া গ্রামে গিয়েছিলেন। সবাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিজেদের বাড়ি ফিরছিলেন। সেইসময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। তাঁদের গাড়িটি এসে সেই ট্রাক কে ধাক্কা মারে ৷ দুর্ঘটনাস্থলেই ৫ মহিলা ও ৩ শিশুর প্রাণ হারায় ৷ আশঙ্কাজনক অবস্থায় ২৩ জন কে  স্থানীয় দুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত চার জনকে রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হয়।

তবে পথ দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে, ভূরি নিষাদ (৫০), নীরা সাহু (৫৫), গীতা সাহু (৬০), অগ্নিয়া সাহু (৬০), খুশবু সাহু (৩৯), মধু সাহু (৫), রিকেশ নিষাদ (৬) এবং টুইঙ্কেল নিষাদ (৬) ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই পাথররা গ্রামের বাসিন্দা। আপাতত সোমবার দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না