পুড়েও পুড়ল না রাবণ, চাকরি গেল পুরকর্মীর

যে চার কর্মীকে শোকজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড়:  পোড়ার কথা ছিল রাবণের দশ মাথা। দশ মাথা তো পরের কথা, রাবণের একটি মাথাও জ্বলেনি। সেই অপরাধে চাকরি গেল এক পুরকর্মীর। ঘটনাটি ঘটেছে ধামাত্রিতে। সাসপেন্ড হয়েছেন রাজেন্দ্র যাদব। শোকজ করা হয়েছে, পুরসভার আরও চার কর্মীকে। যে চার কর্মীকে শোকজ করা হয়েছে, তাঁরা হলেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিজয় মেহেরা, সাব ইঞ্জিনিয়ার লোমাস দেবাঙ্গন, কমলেশ ঠাকুর, কামতা নাগেন্দ্র।

দশেরা উপলক্ষ্যে এখানকার রামলীলা ময়দানে রাবণ বধের আয়োজন করা হয়। গত দুই বছর করোনার কারণে পুজো যেমন বন্ধ ছিল, বন্ধ রাখা হয়েছিল দশেরার অনুষ্ঠান। স্বাভাবিকারণে রাবণ বধের অনুষ্ঠান দেখতে হাজির হন বহু মানুষ। উপস্থিত ছিলেন খোদ মেয়র। রাবণের গায়ে আগুন লাগাতে পুড়তে শুরু করে। গলা পর্যন্ত আগুন ঠিকঠাক ছিল। আচমকাই আগুন নিভে গেলে শুরু হয় হুড়োহুড়ি। মাঠে থাকা পুরকর্মীরা ব্যস্ত হয়ে পড়েন। মাঠ ছেড়ে বাড়ি ফিরে যান মেয়র। ডেকে পাঠান পুরকর্মীদের। জানতে চান, কাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। দশেরার রাবণ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল রাজেন্দ্র যাদবকে। যাদবের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিজয় মেহেরা, সাব ইঞ্জিনিয়ার লোমাস দেবঙ্গন, কমলেশ ঠাকুর এবং কামতা নাগেন্দ্র। রাজেন্দ্র যাদবকে সাসপেন্ড করেন মেয়র। বাকিদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সাসপেনসনের নোটিশে বলা হয়েছে, তৃতীয় শ্রেণির কর্মী রাজেন্দ্র যাদব ঠিক করে রাবণ তৈরি করতে পারেনি। তাই, দশেরার অনুষ্ঠান বিঘ্নিত হয়েছে। সে কারণে রাজেন্দ্র যাদবকে চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হল।

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?