আইন করে বহুবিবাহ নিষিদ্ধ করল অসম সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: অসম মন্ত্রিসভায় অনুমোদিত হল বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল। রবিবার একটি নতুন আইন অনুমোদন করা হয়েছে। যারা আইন অমান্য করবে তাঁদের সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে প্রস্তাবিত আইনের নামকরণ করা হয়েছে “অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫”। ২৫ নভেম্বর রাজ্য বিধানসভায় এদি বিল পেশ করা হবে।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, “সরকার বহুবিবাহের শিকার নারীদের সহায়তার জন্য একটি বিশেষ তহবিল গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে।” তিনি বলেন, “আমরা সেই সব নারীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি তহবিল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি যাতে তারা তাদের জীবন চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধার সম্মুখীন না হন।”

এই বিলে বলা হয়েছে, আগের বিয়ে বৈধ থাকাকালীন আবার বিবাহ করা ফৌজদারি অপরাধ হিসাবে গণিত হবে। এর শাস্তি সাত বছর পর্যন্ত কারাদণ্ড। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই পদক্ষেপের লক্ষ্য নারীদের অধিকার ও মর্যাদা রক্ষা করা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, আইনটি সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাধীন অঞ্চলগুলিতে তাৎক্ষণিকভাবে প্রযোজ্য নাও হতে পারে। যেমন  বোড়োল্যান্ড, টেরিটোরিয়াল কাউন্সিল, কার্বি আংলং এবং ডিমা হাসাওয়ের মতো স্বায়ত্তশাসিত উপজাতি অঞ্চলের ক্ষেত্রে এই আইন গন্য হবে না।

এই বিলটি সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার যে সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তারই একটি অংশ। অসম মন্ত্রিসভার এই সিদ্ধান্ত বিবাহ আইনে অভিন্নতা আনার এবং মহিলাদের মানসিক ও আর্থিক ক্ষতির কারণ হয় এমন প্রথা বন্ধ করার প্রতি সরকারের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের