অসমে সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার পুলিশ কনস্টেবলের দেহ

শনিবার অসম পুলিশের তরফে কনস্টেবলের দেহ উদ্ধারের কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার হল অসম পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে অসমের মোরিগাঁও জেলায় (Morigaon district)। শনিবার অসম পুলিশের তরফে কনস্টেবলের দেহ উদ্ধারের কথা জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম সোনি নাথ (Sony Nath)। ২২ বছর বয়স তাঁর। নেলি থানায় (Nellie police station) তিনি কর্মরত ছিলেন। সকালে ডিউটির জন্য সোনি নাথ কোনও রিপোর্ট না করায় তাঁর এক সহকর্মী হোম গার্ড খোঁজাখুঁজি শুরু করেন। এরপর সরকারি কোয়ার্টারের বারান্দায় সিলিং থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তড়িঘড়ি তাঁকে নামানো হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক সোনু নাথকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন সোনু। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সম্পর্কজনিত কারণ, নাকি মানসিক অবসাদে এই কাজ করে বসলেন তরুণ কনস্টেবল তা জানতে তদন্ত শুরু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ। প্রসঙ্গত, অসমের হাইলাকান্দি জেলার বাসিন্দা সোনু তিন মাস আগে চাকরিতে যোগ দিয়েছিলেন।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া